বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ভোক্তা অধিকার মাঠে নামতেই ফাঁসলো ‘গ্যাস-দই’ সিন্ডিকেট

ভোক্তা অধিকার মাঠে নামতেই ফাঁসলো ‘গ্যাস-দই’ সিন্ডিকেট

বাজারে অনিয়ম আর ভোক্তা ঠকানোর বিরুদ্ধে আবারও কঠোর অবস্থানে দেখা গেল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে। বগুড়ার ঠনঠনিয়া ও গোহাইল রোড (সিএন্ডবি সংলগ্ন) এলাকায় মঙ্গলবার (৭ এপ্রিল) পরিচালিত এক অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানটি পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান। অভিযানে প্রথমেই ধরা পড়ে ফেরদৌস ট্রেডার্স, যারা বেক্সিমকোর একজন ডিলার হিসেবে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করছিল।

তদন্তে দেখা যায়, গত ২ এপ্রিল সরকার নির্ধারিত নতুন মূল্য কার্যকর হওয়ার আগেই কেনা সিলিন্ডার ১৯০০ টাকায় বিক্রি করা হচ্ছিল, যা সরাসরি ভোক্তা অধিকার আইনের লঙ্ঘন। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রির কঠোর নির্দেশনা দেওয়া হয়।

অভিযানের আরেকটি চাঞ্চল্যকর দিক উঠে আসে ঠনঠনিয়া এলাকার মহরম আলী দই ঘরে। তদারকিতে দেখা যায়, খাঁটি দইয়ের নামে ফুল ক্রিম মিল্ক পাউডার মিশিয়ে দই তৈরি করা হচ্ছে যা ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল।

এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে পাউডার দুধ ব্যবহার না করার অঙ্গীকার নেয় প্রতিষ্ঠানটি।
অভিযান চলাকালে সার্বিক সহযোগিতা প্রদান করে জেলা পুলিশের একটি চৌকস টিম।

এই অভিযান আবারও প্রমাণ করলো বাজারে কারসাজি করে পার পাওয়া সহজ নয়। ভোক্তার অধিকার রক্ষায় নজরদারি আরও জোরদার হচ্ছে, আর অনিয়মে জড়িতদের জন্য সতর্কবার্তা স্পষ্ট প্রতারণা করলে জরিমানা, আর নিয়ম মানলেই নিরাপদ ব্যবসা।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১