বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

খেলাধুলা

উডসের সঙ্গে ছাড়াছাড়ির হুমকি ট্রাম্পের সাবেক পুত্রবধূর

উডসের সঙ্গে ছাড়াছাড়ির হুমকি ট্রাম্পের সাবেক পুত্রবধূর

ক্রীড়াজগতের আইকন টাইগার উডস। সম্প্রতি তিনি খবরের শিরোনাম হয়েছে বিতর্কিত কাণ্ড করে। মদ্যপ অবস্থায় একটি গাড়ি দুর্ঘটনার কারণে আট ঘণ্টার কারাবাস করতে হয়েছিল তাকে। জেল থেকে ছাড়া পেলেও এবার অন্দরমহলে বিপাকে এই গলফ কিংবদন্তি।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, উডসের সঙ্গী ভেনেসা ট্রাম্প তাকে তার লাইফস্টাইল পাল্টাতে ‘শেষবার সতর্ক’ করেছেন। নয়তো তাকে ছেড়ে চলে যাবেন তিনি। ভেনেসা ট্রাম্প আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলের সাবেক স্ত্রী। ২০০৫ সালে বিয়ে, তারপর ২০১৮ সাল পর্যন্ত ওই সংসার টিকে ছিল। ছাড়াছাড়ি হওয়ার পর ২০২৪ সালের নভেম্বরে উডসের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন উঠেছিল। পরে গত বছর মার্চে ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে এই সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন ৫০ 

সম্প্রতি মার্টিন কাউন্টি জেলে আটক রাখা হয় উডসকে। পরে তাকে জামিনে ছেড়ে দেওয়া হয়। ভেতরের খবর জানা এক সূত্রে ডেইলি মেইল বলছে, উডসকে শেষবারের মতো সাবধান করে দিয়েছেন ভেনেসা। একই ঘটনা ফের ঘটলে সম্পর্ক শেষ করে দেবেন তিনি।

ওই সূত্রের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমটি বলেছে, ‘একেবারে স্পষ্ট সতর্কবার্তা এটা। সে তাকে বলেছে, তাকে এসব সমস্যার সমাধান করতেই হবে, অন্য কোনো বিকল্প নে ই। সবকিছু নিয়ন্ত্রণে আনতে হবে নয়তো সে আর পাশে থাকবে না।’

তিনি আরও বললেন, ‘গলফের সঙ্গে তাদের জীবন একসূত্রে গাঁথা, তাই তারা একসঙ্গে ভালোই আছে। গলফ দিয়েই তাদের সম্পর্কের শুরু। সে তার সাধ্যমতো সবই করে, কিন্তু কিছু জিনিস তার নিয়ন্ত্রণের বাইরে।’ ওই ব্যক্তি যোগ করেছেন, ‘তাদের সম্পর্কের গভীরতা অনেক। কিন্তু টাইগার এখনো আয়নার সামনে দাঁড়িয়ে বলেননি, ‘তোমার বয়স ৫০ বছর এবং সেই অনুযায়ী আচরণ করা উচিত।’

দুর্ঘটনা ঘটিয়ে জেলে যাওয়ার পর উডসের প্রতি সমবেদনা জানান ট্রাম্প, ‘আমার বেশ খারাপ লাগছে। আমি যতটুকু জানি সেখানে একটি দুর্ঘটনা ঘটেছে। সে আমার খুব কাছের বন্ধু। একইসঙ্গে অসাধারণ ব্যক্তিত্ব এবং দারুণ একজন মানুষ।’

আরও

দুই চ্যাম্পিয়নের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সৌহার্দ্যের গল্প

খেলাধুলা

দুই চ্যাম্পিয়নের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সৌহার্দ্যের গল্প

বিশ্বকাপ শুরুর আগে শিরোপার রেসে ছিল অনেকেই। তালিকাটা ছোট হতে হতে অবশেষে দুইয়ে এসে ঠেকেছে। ৪৮ দল নিয়ে ইতিহাসের সবচেয়ে বড়...

২০২৬-০৭-১৯ ১৮:২৮

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

খেলাধুলা

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসরের পর্দা নামার অপেক্ষা। ৪৮ দলের টুর্নামেন্টে শিরোপার দৌড়ে টিকে আছে দুটি দল। নিউইয়র্...

২০২৬-০৭-১৯ ১৮:২১

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

খেলাধুলা

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভে...

২০২৬-০৭-১৭ ১১:৫৩

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

২০২৬-০৭-১৭ ০৯:৩৩

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

খেলাধুলা

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্...

২০২৬-০৭-১৭ ০৮:৫৭