বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

তিস্তা নদীতে অবৈধ বালু-পাথর উত্তোলন: বিজিবির অভিযানে বোমা মেশিনসহ সরঞ্জাম ধ্বংস

তিস্তা নদীতে অবৈধ বালু-পাথর উত্তোলন: বিজিবির অভিযানে বোমা মেশিনসহ সরঞ্জাম ধ্বংস

তিস্তা নদীতে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে যৌথ টাস্কফোর্স অভিযান চালিয়ে বোমা মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ ও ধ্বংস করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে ডিমলা উপজেলার মোল্লার বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি জানায়, সাম্প্রতিক সময়ে তিস্তা নদীতে একটি অসাধু চক্র অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করে আসছিল। এতে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সংঘর্ষের ঘটনা এবং নদীভাঙনের ঝুঁকি বেড়ে যাওয়ার পাশাপাশি পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল।

এ পরিস্থিতিতে রংপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম আলদীনের নির্দেশনা এবং জেলা প্রশাসনের সমন্বয়ে বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে একটি যৌথ টাস্কফোর্স গঠন করা হয়। উপ-অধিনায়ক মেজর এ এফ এম জুলকার নাঈনের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে ৬টি বোমা মেশিন, ৬টি ১২০ ফুট পাইপ, ৩০০টি স্টিল ও প্লাস্টিকের ড্রাম এবং ১৯টি লোহার পাথর ছাকনি জব্দ করা হয়। পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই এসব সরঞ্জাম ধ্বংস করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও জাতীয় সম্পদ সংরক্ষণে অবৈধ বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১