শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

wwwwwwwwww

টানা ৭ দিনের ছুটিতে মাউশি: বিদ্যুৎ সাশ্রয় ও এডিস মশা নিধনে জরুরি নির্দেশনা

টানা ৭ দিনের ছুটিতে মাউশি: বিদ্যুৎ সাশ্রয় ও এডিস মশা নিধনে জরুরি নির্দেশনা

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের ছুটিতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত অধিদপ্তরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। দীর্ঘ এই ছুটির সময়ে অফিসের নিরাপত্তা নিশ্চিত করা, বিদ্যুৎ সাশ্রয় এবং ডেঙ্গু প্রতিরোধে কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ সতর্কতামূলক নির্দেশনা জারি করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) অধিদপ্তরের সাধারণ প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা প্রদান করা হয়।

নির্দেশনায় যা বলা হয়েছে:
ছুটিকালীন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে এবং পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করতে আদেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে:

বিদ্যুৎ ও অগ্নি নিরাপত্তা: অফিস ত্যাগের আগে কক্ষের বৈদ্যুতিক সুইচ, লাইট, ফ্যান ও কম্পিউটার সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। অগ্নিকাণ্ড ও যান্ত্রিক গোলযোগ এড়াতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসির প্লাগ অবশ্যই খুলে রাখতে হবে।

ডেঙ্গু ও এডিস মশা প্রতিরোধ: দীর্ঘ ছুটিতে বৃষ্টির পানি বা অন্য কোনো কারণে ওয়াশরুম বা ভবনের কোথাও যেন পানি জমে না থাকে, তা নিশ্চিত করতে বলা হয়েছে। বিশেষ করে এডিস মশার প্রজনন রোধে পানি জমতে না দেওয়ার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

পরিচ্ছন্নতা: কোনো কক্ষে যেন পচনশীল দ্রব্য ফেলে রাখা না হয়, যাতে দুর্গন্ধ বা পরিবেশ দূষণ না ঘটে, সেদিকেও নজর দিতে বলা হয়েছে।

মাউশি কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীকে এই নির্দেশনাগুলো কঠোরভাবে পালনের অনুরোধ জানিয়েছেন।

আরও

পরীক্ষা স্থগিতের বিষয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

wwwwwwwwww

পরীক্ষা স্থগিতের বিষয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

বিভাগীয় কমিশনার, স্থানীয় প্রশাসন, আবহাওয়া অফিসের মতামতের ভিত্তিতে এইচএসসি পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল বল...

২০২৬-০৭-১৪ ১৮:০৫

চট্টগ্রাম বাদে সব বিভাগে চলবে এইচএসসি পরীক্ষা: বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত

wwwwwwwwww

চট্টগ্রাম বাদে সব বিভাগে চলবে এইচএসসি পরীক্ষা: বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত

বন্যা, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে দেশের সব জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি উঠলেও পূর্বনির্ধারিত সূচি অ...

২০২৬-০৭-১৩ ২২:২২

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মানবিকের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

wwwwwwwwww

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মানবিকের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা ও...

২০২৬-০৭-১২ ২২:৩১

নতুন শিক্ষা ব্যবস্থায় আসছে শিক্ষক গাইড: শিক্ষা প্রতিমন্ত্রী

wwwwwwwwww

নতুন শিক্ষা ব্যবস্থায় আসছে শিক্ষক গাইড: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ, সৃজনশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে...

২০২৬-০৭-১২ ২২:৩০

প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান কবে, জানালেন শিক্ষামন্ত্রী

wwwwwwwwww

প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান কবে, জানালেন শিক্ষামন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী চূড়ান্ত সুপারিশ পেয়েও যোগদান করতে পারেননি। এ...

২০২৬-০৭-১২ ২০:১৯