বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

wwwwwwwwww

জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের জন্য চালু হল ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ অ্যাসেসমেন্ট ফর ইয়াং লার্নারস

জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের জন্য চালু হল ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ অ্যাসেসমেন্ট ফর ইয়াং লার্নারস

জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ (জেসিইএসসি) আজ ব্রিটিশ কাউন্সিলের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায়, প্রতিষ্ঠানটি তাদের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা মূল্যায়নের জন্য ব্রিটিশ কাউন্সিলের 'প্রাইমারি ইংলিশ টেস্ট' এবং 'সেকেন্ডারি ইংলিশ টেস্ট' চালু করেছে।

সিলেটে জেসিইএসসি ক্যাম্পাস প্রাঙ্গণে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিলের কর্মকর্তাবৃন্দ, জেসিইএসসি-এর অধ্যক্ষ ও উপাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবকমণ্ডলী এবং তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রাথমিক ও মাধ্যমিক স্তরের এই মূল্যায়ন পরীক্ষাগুলোর পাশাপাশি, এই আয়োজনের মাধ্যমে জেসিইএসসি কর্তৃপক্ষ একটি অফিশিয়াল 'আইইএলটিএস (IELTS) রেজিস্ট্রেশন সেন্টার' প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। এর ফলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা এখন থেকে এই প্রতিষ্ঠানের মাধ্যমেই অত্যন্ত সহজে ও সুবিধাজনকভাবে আইইএলটিএস পরীক্ষার জন্য নিবন্ধন করতে পারবেন।

এই যৌথ উদ্যোগের গুরুত্ব তুলে ধরে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ইংলিশ এন্ড একজামিনেশন্স বিভাগের ম্যানেজিং ডিরেক্টর জুনায়েদ আহমেদ বলেছেন, "জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের সাথে আমাদের এই অনন্য অংশীদারিত্ব প্রতিষ্ঠানটির প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য সরাসরি আন্তর্জাতিক মানের ইংরেজি মূল্যায়ন পদ্ধতি হাতের নাগালে এনেছে। শৈশব থেকেই ইংরেজি ভাষায় যোগাযোগ দক্ষতা গড়ে তোলার মাধ্যমে আমরা আগামী দিনের বিশ্বনাগরিক তৈরির পথ সুগম করছি। এই যাত্রায় অগ্রণী ভূমিকা পালন করার জন্য আমি জেসিইএসসি-এর নেতৃত্ববৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাই।"

এই বিশেষ উপলক্ষ্যে জেসিইএসসি-এর অধ্যক্ষ লেঃ কর্নেল মোঃ আরিফুর রহমান, পিএসসি, পিএইচডি, এইসি, ব্রিটিশ কাউন্সিলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "আমাদের প্রতিষ্ঠানকে একটি বিশ্বস্ত অংশীদার হিসেবে বেছে নেওয়ার জন্য আমি ব্রিটিশ কাউন্সিলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে এই উদ্যোগকে সফল করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, এই অংশীদারিত্ব আমাদের প্রতিষ্ঠানে ইংরেজি শিক্ষার ভিত্তিকে আরও মজবুত করবে এবং আমাদের শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী বিশ্বনাগরিক হিসেবে গড়ে উঠতে অনুপ্রাণিত করবে।"

অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের অ্যাকাউন্ট রিলেশনশিপ ম্যানেজার আনিকা বুশরা একটি আকর্ষণীয় এবং তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এরপর একটি ইন্টারেক্টিভ প্রশ্নোত্তর (Q&A) পর্বের আয়োজন করা হয়, যেখানে অভিভাবক ও শিক্ষার্থীরা সরাসরি ব্রিটিশ কাউন্সিল টিমের সাথে মতবিনিময় করার এবং এই মূল্যায়ন পরীক্ষাগুলোর দীর্ঘমেয়াদী শিক্ষাগত সুবিধাগুলো বিস্তারিতভাবে জানার সুযোগ পান।

এই অংশীদারিত্ব ইংরেজি ভাষা শিক্ষার মানোন্নয়নে উভয় প্রতিষ্ঠানের যৌথ প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ, যা জেসিইএসসি-এর শিক্ষার্থীদের জন্য একাডেমিক সাফল্য, উচ্চশিক্ষা এবং বৈশ্বিক অঙ্গনে যুক্ত হওয়ার নতুন দিগন্ত উন্মোচন করবে।

আরও

পরীক্ষা স্থগিতের বিষয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

wwwwwwwwww

পরীক্ষা স্থগিতের বিষয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

বিভাগীয় কমিশনার, স্থানীয় প্রশাসন, আবহাওয়া অফিসের মতামতের ভিত্তিতে এইচএসসি পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল বল...

২০২৬-০৭-১৪ ১৮:০৫

চট্টগ্রাম বাদে সব বিভাগে চলবে এইচএসসি পরীক্ষা: বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত

wwwwwwwwww

চট্টগ্রাম বাদে সব বিভাগে চলবে এইচএসসি পরীক্ষা: বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত

বন্যা, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে দেশের সব জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি উঠলেও পূর্বনির্ধারিত সূচি অ...

২০২৬-০৭-১৩ ২২:২২

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মানবিকের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

wwwwwwwwww

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মানবিকের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা ও...

২০২৬-০৭-১২ ২২:৩১

নতুন শিক্ষা ব্যবস্থায় আসছে শিক্ষক গাইড: শিক্ষা প্রতিমন্ত্রী

wwwwwwwwww

নতুন শিক্ষা ব্যবস্থায় আসছে শিক্ষক গাইড: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ, সৃজনশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে...

২০২৬-০৭-১২ ২২:৩০

প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান কবে, জানালেন শিক্ষামন্ত্রী

wwwwwwwwww

প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান কবে, জানালেন শিক্ষামন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী চূড়ান্ত সুপারিশ পেয়েও যোগদান করতে পারেননি। এ...

২০২৬-০৭-১২ ২০:১৯

ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার নতুন ডিরেক্টর ড. মাইক মিলার

wwwwwwwwww

ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার নতুন ডিরেক্টর ড. মাইক মিলার

ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার নতুন ডিরেক্টর হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন ড. মাইক মিলার। আন্তর্জাতিক শিক্ষার জগতে তিনি একজন অ...

২০২৬-০৭-১২ ২০:১৩