মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

শ্যালিকাকে নিয়ে উধাও পুলিশ কনস্টেবল, বরখাস্ত

শ্যালিকাকে নিয়ে উধাও পুলিশ কনস্টেবল, বরখাস্ত

বগুড়ায় এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে নিজের ১২ বছর বয়সী শ্যালিকাকে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত কনস্টেবল ও কিশোরী দুজনই নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করেছে জেলা পুলিশ।

জানা গেছে, বগুড়া জেলা পুলিশে কর্মরত কনস্টেবল সুমন রেজার বিরুদ্ধে তার স্ত্রী লাবণ্য আক্তার শাজাহানপুর থানায় অপহরণ মামলা দায়ের করেন। শুক্রবার (১২ জুন) দায়ের করা ওই মামলায় অভিযোগ করা হয়, গত ৭ জুন বিকেলে প্রাইভেট পড়তে যাওয়ার পথে সুমন রেজা মোটরসাইকেলে করে তার ১২ বছর বয়সী শ্যালিকাকে নিয়ে যান। এরপর থেকেই ওই কিশোরীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

পরিবারের সদস্যরা জানান, ৭ জুন বিকেল ৩টার দিকে কিশোরীটি বাসা থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয়। দীর্ঘ সময় অতিবাহিত হলেও বাড়ি ফিরে না আসায় পরদিন ৮ জুন শাজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। অনুসন্ধানের একপর্যায়ে পরিবারের সদস্যরা জানতে পারেন, কনস্টেবল সুমন রেজাই তাকে সঙ্গে করে নিয়ে গেছেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর থেকেই অভিযুক্ত কনস্টেবল ও কিশোরী দুজনই আত্মগোপনে রয়েছেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অনিয়ম ও অপকর্মের অভিযোগ ছিল। তবে বর্তমান ঘটনায় অপহরণ মামলা দায়ের হওয়ার পর তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
রোববার (১৪ জুন) শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল মামলার বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান বলেন, “কনস্টেবল সুমন রেজা বর্তমানে পলাতক রয়েছেন। শ্যালিকাকে অপহরণের অভিযোগে মামলা হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তার এবং নিখোঁজ কিশোরীকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। একই সঙ্গে দ্রুত কিশোরীকে উদ্ধার এবং অভিযুক্তকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১