মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

স্বৈরাচারী আমলের দাপটের ছায়া, ফকিরহাটে দখল-হামলার অভিযোগ

স্বৈরাচারী আমলের দাপটের ছায়া, ফকিরহাটে দখল-হামলার অভিযোগ

বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়ায় জমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে আরিফ শেখ ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় রাহিলা বেগম ফকিরহাট মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।


অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ এপ্রিল ২০২৬ বিকাল সোয়া তিনটার দিকে রাহিলা বেগমের ভোগ-দখলকৃত সম্পত্তি দখলের উদ্দেশ্যে আরিফ শেখসহ ৪-৫ জন ব্যক্তি সেখানে যায়। এ সময় রাহিলা বেগম ও তার স্বামী আবু তালেব ফরাজী বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা ঘরে ঢুকে ভাঙচুর চালায় এবং নগদ এক লাখ সত্তর হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


এছাড়া, অভিযুক্তরা বসতঘরের সামনের জায়গা নেট দিয়ে ঘিরে ফেলে এবং বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগে বলা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বিগত স্বৈরাচারী সরকারের আমলে আরিফ শেখ দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করেন। সে সময় তার বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি, মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং সরকারি জমিতে অবৈধভাবে মাছ চাষের মতো কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। সেই ধারাবাহিকতায় এখনো তিনি কিছু প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থেকে একই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে এলাকাবাসীর দাবি।


এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে তার এমন কর্মকাণ্ডে সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে এবং অনেকেই ভয়ে মুখ খুলতে সাহস পান না।
এ বিষয়ে ফকিরহাট মডেল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং সত্যতা পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১