শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

সুন্দরগঞ্জে গাড়ি চাপায় যুবক নিহত

সুন্দরগঞ্জে গাড়ি চাপায় যুবক নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় একটি অজ্ঞাত গাড়ির চাপায় রুবেল মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছে।

নিহত রুবেল মিয়া কুড়িগ্রামের উলিপুর উপজেলার সোনারপাড়া এলাকার মৃত মোন্নাফ সোনারের ছেলে।

সোমবার (১জুন) বিকালের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ ।

এর আগে রোববার (৩১ মে) গভীর রাতে উপজেলার তারাপুর ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে ।

স্থানীয়রা জানায়, ঈদুল আজহা উপলক্ষে ঢাকা থেকে রিজার্ভ বাসে করে তারাপুর ইউনিয়ন এলাকায় আসেন রুবেল মিয়া। রোববার গভীর রাতে তিনি তারাপুর ইউনিয়ন পরিষদের সামনের সড়কে গেলে একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার বাসের সহকর্মীরা তাকে চিনতে পেরে ঘটনাস্থল থেকে মরদেহ নিয়ে আসেন ইমামগঞ্জ ফাজিল ডিগ্রী মাদরাসা মাঠে । সেখানে রাখা অসীস পরিবহনের একটি বাসের ভেতরে কাপড় দিয়ে ঢেকে রাখা হয় রুবেল মিয়ার মরদেহ। সোমবার সকালে বাসের ভেতরে লাশ পড়ে থাকতে দেখে এলাকায় খবর ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, ‘সড়ক দুর্ঘটনায় ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালের প্রয়োজনীয় কার্যক্রম শেষে সড়কে পরিবহন আইনে মামলা দায়ের করা হবে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১