শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা, ভাঙচুর ও মারপিটের ঘটনায় মানববন্ধন কর্মসূচি পালিত

সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা, ভাঙচুর ও মারপিটের ঘটনায় মানববন্ধন কর্মসূচি পালিত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা ভাঙচুর ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগ মামলা দায়ের এবং জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার ( ২ জুন) দুপুরের দিকে ওই স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 
এর আগে শুক্রবার (২৯ মে) ঈদুল আযহার পরের দিন বিকালের দিকে সুন্দরগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক শিশুর চিকিৎসা চলাকালে ওই হামলা মারপিট ও ভাঙচুরের ঘটনা ঘটে।

মানববন্ধনে বক্তব্য দেন, গত ২৯ মে বিকেলের দিকে জরুরী বিভাগ এক শিশুর চিকিৎসা চলছিল। এ সময় রোগীর স্বজনরা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সাথে অসদাচরণ করেন এবং আরো বহিরাগত লোকজনকে ডেকে নিয়ে হামলা ভাঙচুর ও মারপিটের ঘটনা ঘটানো হয় ।এ সময় হাসপাতালের চেয়ার টেবিল, দরজা জানালা সহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয় । এ সময় হামলাকারীদের হাতে দুইজন কর্মচারী আহত হয় ।
বক্তারা বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত না করা হলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। তাই হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

সুন্দরগঞ্জ উপজেলার আবাসিক মেডিকেল অফিসার (আর এম ও) ডাক্তার ফারহানা বিনতে ফারুক বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ওপর হামলার ঘটনায় আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে বহির্বিভাগের সেবা চালু করা হবে না বলে জানান তারা।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ জানায়, হাসপাতালে হামলা ভাঙচুর ও মারপিটের ঘটনায় মামলা গায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১