শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

সুন্দরবনে অপারেশন ম্যানগ্রোভ শীল্ড: বনদস্যু দয়াল বাহিনীর সদস্য আটক, অপহৃত দুই জেলে উদ্ধার

সুন্দরবনে অপারেশন ম্যানগ্রোভ শীল্ড: বনদস্যু দয়াল বাহিনীর সদস্য আটক, অপহৃত দুই জেলে উদ্ধার

সুন্দরবনে দস্যু দমনে চলছে কোস্টগার্ডের বিশেষ অভিযান অপারেশন ম্যানগ্রোভ শীল্ড। এর অংশ হিসেবে পৃথক দুটি অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ বনদস্যু দয়াল বাহিনীর এক সদস্যকে আটক করা হয়েছে।

সেই থাকে দুর্ধর্ষ ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর হাতে অপহৃত ২ জেলেকে ১টি মাছ ধরার নৌকাসহ উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা। শুক্রবার (১৭ এপ্রিল)বিকেলে এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান কোস্টগার্ড জাহাজ বিসিজিএস তৌফিক‘র নির্বাহী কর্মকর্তা লেঃ আশিকুল ইসলাম ইমন।

তিনি বলেন, গেল বুধবার (১৫ এপ্রিল) মোংলার জয়মনিঘোল এলাকার শুয়োরমারা খালে মাছ ধরার সময় মাছ ধরার সময় দস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর হাতে অপহৃত হয় দুই জেলে। ডাকাতরা তাদের জিম্মি রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন চালায়। পরের দিন বৃহস্পতিবার মুর্তি খাল এলাকায় অভিযান চালিয়ে একটি কাঠের নৌকাসহ মহিদুল শেখ ও তরিকুল শেখ নামের দুই জেলেকে জীবিত উদ্ধার করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মিদের ফেলে বনের ভেতরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অন্যদিকে শুক্রবার (১৭ এপ্রিল) সকালে সুন্দরবনের হোগলডরা খাল এলাকায় অভিযান চালিয়ে ২টি একনলা বন্দুক, ৯ রাউন্ড তাজা কার্তুজসহ কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর সদস্য তরিকুল (৩৫)কে আটক করা হয়।

আটককৃত ডাকাত, জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা এবং উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান লেঃ আশিকুল ইসলাম ইমন।

উদ্ধার জেলে মহিদুল শেখ (৩৫)ও তরিকুল শেখ (২৫) দুই ভাই। তারা মোংলা উপজেলার বড়ইতলা এলাকার আকাব্বার শেখের ছেলে। আটক দস্যু তরিকুল (৩৫) খুলনা জেলার কয়রা উপজেলার কয়রা গ্রামের মুসা মোড়লের ছেলে। তিনি দীর্ঘদিন সুন্দরবনে দস্যুতার সাথে জড়িত।


 

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১