মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

স্টেথোস্কোপ ছেড়ে রাজপথে শজিমেকের ইন্টার্নরা

স্টেথোস্কোপ ছেড়ে রাজপথে শজিমেকের ইন্টার্নরা

যে হাতগুলো প্রতিদিন রোগীর শ্বাস-প্রশ্বাস, হৃদস্পন্দন আর জীবনের সংকেত পর্যবেক্ষণ করে, সেই হাতেই এবার উঠেছে প্রতিবাদের প্ল্যাকার্ড। ছয় দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

রোববার (৭ জুন) সকাল থেকে বাংলাদেশ সমন্বিত ইন্টার্ন চিকিৎসক ঐক্য পরিষদের ঘোষিত কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে কর্মবিরতি পালন শুরু করেন তারা। কর্মসূচির অংশ হিসেবে বেলা সাড়ে ১২টার দিকে হাসপাতাল চত্বরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আন্দোলনরত চিকিৎসকদের ভাষ্য, রোগীদের সেবা দেওয়া তাদের পেশাগত ও নৈতিক দায়িত্ব হলেও দীর্ঘদিন ধরে নানা বৈষম্য, নিরাপত্তাহীনতা ও পেশাগত সংকটের মুখোমুখি হচ্ছেন তারা। এসব সমস্যার স্থায়ী সমাধানের দাবিতেই দেশব্যাপী একযোগে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

তাদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে— এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়ন সংক্রান্ত বিতর্কিত নীতিমালার প্রস্তাবনা বাতিল, বিএমইউ ও বিসিপিএস ভর্তি পরীক্ষার ফি কমানো, ইন্টার্ন চিকিৎসকদের ভাতা ন্যূনতম ৩০ হাজার টাকা এবং ট্রেইনি চিকিৎসকদের বেতন ৯ম গ্রেডের সমপর্যায়ে উন্নীত করা, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করা এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য সুস্পষ্ট বেতন কাঠামো নির্ধারণ।

মানববন্ধনে শজিমেক ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের (আইডিএ) সভাপতি নিয়ামুল বলেন, “আজ শুধু বগুড়া নয়, দেশের সব মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা একই দাবিতে আন্দোলনে নেমেছেন। আমাদের দাবিগুলো যৌক্তিক। দ্রুত বাস্তবায়নের মাধ্যমে চিকিৎসকদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

ইন্টার্ন চিকিৎসক উপমা বলেন, “আমরা সাধারণ মানুষের ভোগান্তি চাই না। হাসপাতালে রোগীর চিকিৎসা প্রক্রিয়ার প্রথম ধাপে দায়িত্ব পালন করি আমরা। অথচ প্রায়ই বিভিন্ন স্থানে চিকিৎসকরা হামলার শিকার হচ্ছেন। চিকিৎসকদের সুরক্ষায় কার্যকর আইন এখন সময়ের দাবি।”

আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে আইডিএর সাধারণ সম্পাদক রাফিউন জান্নাত জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ না নিলে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

এদিকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে হাসপাতালের চিকিৎসাসেবায় আংশিক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে আন্দোলনকারীরা বলছেন, তাদের দাবি পূরণ হলে চিকিৎসক ও রোগী—উভয় পক্ষই দীর্ঘমেয়াদে উপকৃত হবে।

স্টেথোস্কোপ আর প্ল্যাকার্ড—দুটি ভিন্ন প্রতীকের এই সমান্তরাল উপস্থিতি যেন দেশের স্বাস্থ্যখাতের এক গভীর বাস্তবতার কথাই নতুন করে সামনে নিয়ে এসেছে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১