মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

শ্রমিক কল্যাণে তারেক রহমানের উদ্যোগ অব্যাহত: রহমাতুল্লাহ

শ্রমিক কল্যাণে তারেক রহমানের উদ্যোগ অব্যাহত: রহমাতুল্লাহ

সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

বুধবার (১৮ মার্চ) বরিশাল জেলা ও মহানগর প্রেস শ্রমিক ইউনিয়নের সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রহমাতুল্লাহ বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির পেছনে শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। অথচ দীর্ঘদিন ধরে এই শ্রেণির মানুষ নানা বঞ্চনা ও অবহেলার শিকার হয়েছে। বর্তমান সরকার সেই বাস্তবতা উপলব্ধি করে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে শ্রমিকবান্ধব রাষ্ট্র গঠনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। খাল খনন, কৃষি ঋণ সহায়তা, ফ্যামিলি কার্ডসহ নানা সামাজিক সুরক্ষা কার্যক্রম ইতোমধ্যে সাধারণ মানুষের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছে। বিশেষ করে নিম্নআয়ের শ্রমিকদের জন্য এসব উদ্যোগ তাদের জীবনে স্বস্তি ফিরিয়ে আনছে।

রহমাতুল্লাহ বলেন, একটি শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে হলে শ্রমিকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সরকার সেই লক্ষ্য নিয়েই কাজ করছে এবং ভবিষ্যতেও শ্রমিকদের কল্যাণে আরও যুগোপযোগী পদক্ষেপ নেওয়া হবে।

ঈদকে সামনে রেখে শ্রমিকদের মাঝে উপহার সামগ্রী বিতরণকে একটি মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও এ ধরনের কার্যক্রমে এগিয়ে আসা উচিত। এতে করে সামাজিক বৈষম্য কমবে এবং ভ্রাতৃত্ববোধ আরও জোরদার হবে।

এদিকে কর্মসূচিতে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের ১ নং সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিক সুলায়মান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরের সভাপতি মাস্টার মিজানুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা মাহামুদুল হাসান কামালসহ জেলা ও মহানগর প্রেস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা এ ধরনের উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও শ্রমিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১