স্থানীয়রা জানায়, যশোর ট- ১১-১৩৪৬ নং ট্রাকটি কালীগঞ্জ কালা বাজার সংলগ ক্ষ্যাদাপাড়া মােড় গত তিন দিন ধরে পার্কিং করা ছিল। এতে এলাকাবাসীর সন্দেহ হলে ট্রাক ড্রাইভারকে ডাকাডাকি শুরু করে। কোন সাড়া না পেয়ে তারা স্থানীয় ফাড়ি পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে এ্সে ট্রাকের দরজা খুলে পেছনে্র কেবিন থেক চালক আব্দুর রহমানের লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, উদ্ধারকৃত লাশ পচন ধরছে। তাদর অনুমান, কােন ছিনতাইকারী চক্র ট্রাকের মালামাল লুট শেষ চালককে হত্যার পর ট্রাকটি ওই স্থানে রেখে যেতে পারে।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ওসি জেল্লাল হাসন জানান, সড়কে পার্কিং থাকা ট্রাক থেকে এক চালকের মরদেহ উদ্ধার হয়েছে। তবে, কিভাবে তার মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের পর জানা যাবে।