বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

সরকারি জলমহলের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন

সরকারি জলমহলের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সরকারি জলমহলের মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে। এ ঘটনায় প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।

জানা গেছে, সরকার প্রতি বছর রাজস্ব আয়ের লক্ষ্যে চরবাটা স্টিমারঘাট এলাকার একটি জলমহল ইজারা দিয়ে থাকে। ভূঁইয়ার হাট মসজিদ সংলগ্ন ওই খাস পুকুরটি ইজারাপ্রাপ্তরা দীর্ঘদিন ধরে স্থানীয় মুসল্লিদের ব্যবহারের জন্য মসজিদ কমিটির কাছে হস্তান্তর করে আসছিলেন। এ ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকেও কোনো আপত্তি ছিল না।

তবে সম্প্রতি অভিযোগ ওঠে, ভূঁইয়ার হাট বাজারের সাধারণ সম্পাদক নুরুল হুদা পুকুরটির মাটি কেটে পাশের মিজান মাঝির বাজার এলাকায় দোকান ও বাড়ি ভরাটের জন্য বিক্রি করছেন।

এ অভিযোগের পর সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় সূত্র জানায়, পরিদর্শনের সময় তিনি অনিয়মের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং মামলার কথাও উল্লেখ করেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি)-এর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের অভিযোগ, সরকারি জলমহলের মাটি এভাবে অপসারণ করা হলে পরিবেশের ক্ষতি হওয়ার পাশাপাশি সরকারের রাজস্বও ক্ষতিগ্রস্ত হবে। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১