সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

শ্রীমঙ্গলে তেল মজুদ ও চড়া দামে বিক্রি: আটক ১, জরিমানা

শ্রীমঙ্গলে তেল মজুদ ও চড়া দামে বিক্রি: আটক ১, জরিমানা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জ্বালানি তেলের সংকটকে পুঁজি করে অবৈধভাবে তেল মজুদ ও চড়া দামে বিক্রির অভিযোগে জন্টু পাল (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে জরিমানা করে এবং জব্দকৃত তেলের একটি অংশ নিলামে বিক্রি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার মেসার্স সখিনা সিএনজি রিফুয়েলিং অ্যান্ড ফিলিং স্টেশনের পাশে মসজিদ মার্কেট এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করছিল। তারা সাধারণ মানুষের কাছে লিটার প্রতি ২০০ থেকে ৩০০ টাকা দরে অকটেন বিক্রি করছিল।

বুধবার দুপুরে জন্টু পাল মোটরসাইকেলে করে তেল এনে মসজিদ মার্কেটে আনলোড করার সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে। খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

আটক জন্টু পালের বাড়ি শ্রীমঙ্গলের খেজুরি ছড়া চা বাগান এলাকায়। তার পিতার নাম উপেন্দ্র পাল।

পরে তাকে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ সময় তার কাছ থেকে প্রায় ৩০ লিটার অকটেন জব্দ করা হয়। এর মধ্যে ২০ লিটার অকটেন তাৎক্ষণিক নিলামের মাধ্যমে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি ও চড়া দামে বিক্রির অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়েছে। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, একটি চক্র পরিকল্পিতভাবে তেলের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চালানোর দাবি জানিয়েছেন তারা।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১