রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

শমসেরনগরের আলোচিত ছিনতাই মামলার মূল হোতা সেলিম আহমদ ওরফে' বটলা সেলিম চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

শমসেরনগরের আলোচিত ছিনতাই মামলার মূল হোতা সেলিম আহমদ ওরফে' বটলা সেলিম চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

মৌলভীবাজারের কমলগঞ্জে পূবালী ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এ ঘটনায় জড়িত মূল হোতা সেলিম আহমদ ওরফে ‘বটলা সেলিম’ (৩৮)-কে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পিবিআই মৌলভীবাজার জেলা শাখা।

শনিবার (৪ জুলাই) দুপুর ২টায় পিবিআই মৌলভীবাজারের পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. জাফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

গত ২২ জুন বেলা সাড়ে ১১টার দিকে কমলগঞ্জের শমসেরনগর পূবালী ব্যাংক শাখা থেকে রেহেনা বেগম (৫১) নামে এক নারী ১ লাখ ৪৩ হাজার টাকা উত্তোলন করে সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন। পথে আলীনগর চা বাগান ফ্যাক্টরির দক্ষিণ দিকে কালী মন্দিরের সামনে পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা চার ছিনতাইকারী তার পথরোধ করে। তারা অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ও চেক ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী রেহেনা বেগম পরদিন ২৩ জুন কমলগঞ্জ থানায় একটি মামলা (মামলা নং-১০, ধারা-৩৯২ পেনাল কোড) দায়ের করেন।

মামলাটি পিবিআই মৌলভীবাজারের ওপর ন্যস্ত হওয়ার পর তারা ছায়া তদন্ত শুরু করে। তদন্তকারী দল ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘটনার মূল হোতা অনিক ওরফে ‘বটলা সেলিম’-কে শনাক্ত করে। এরপর পিবিআই মৌলভীবাজারের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার বাকলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। অভিযানে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত লাল রঙের মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে, যা ভুক্তভোগী শনাক্ত করেছেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. জাফর হোসেন (পিপিএম-সেবা) জানান, গ্রেপ্তারকৃত ‘বটলা সেলিম’-এর বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও ছিনতাইয়ের অভিযোগে অন্তত ৯টি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ছিনতাইয়ের ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

পিবিআই মৌলভীবাজারের পুলিশ সুপার আরও জানান, ছিনতাইয়ের সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১