শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

সখীপুরে সার বীজ ও দুগ্ধ ক্যান বিতরণ

সখীপুরে সার বীজ ও দুগ্ধ ক্যান বিতরণ

টাঙ্গাইলের সখীপুরে কৃষকদের মাঝে আউশ ধানের বীজ, সার ও দুগ্ধ খামারিদের মাঝে দুধ পরিবহনের জন্য দুগ্ধক্যান বিতরণ করা হয়েছে।

গতকাল শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে ২৫০ জন কৃষকের মাঝে পাঁচ কেজি করে আউশ ধানের বীজ, ২০ কেজি করে সার এবং ৩৬০ জন খামারির প্রতিজনকে দুইটি করে দুধ পরিবহনের জন্য দুইটি করে ক্যান বিতরণ করা হয়। 

উপজেলা প্রশাসন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও আবদুল্লাহ আল রনীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও (বাসাইল- সখীপুর) টাঙ্গাইল-০৮ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাঈদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শীলা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন খান গুর্খা, সখীপুর প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিকদার মোহাম্মদ সবুর রেজা, ইউসিসিএল লিমিটেডের চেয়ারম্যান ফরহাদ ইকবাল সহ প্রমুখ।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১