মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

সখীপুরে নবজাতক কন্যা শিশু উদ্ধার

সখীপুরে নবজাতক কন্যা শিশু উদ্ধার

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বারোমন্ডলের চালা এলাকায় রাস্তার পাশের ঝোপঝাড় থেকে জীবিত অবস্থায় আজ শনিবার একটি নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করেন স্থানীয়রা।

আজ শনিবার ভোরে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তার পাশ থেকে কান্নার শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দা আব্দুস ছালাম (৬৫)।

ওই নবজাতক কন্যা শিশুটির কান্নার শব্দ শুনতে পেয়ে খোঁজাখুঁজি করতে করতে রাস্তার পাশের একটি ঝোপঝাড়ের ভেতর শিশুটিকে কাঁথায় মোড়ানো অবস্থায় আব্দুস সালাম এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় উদ্ধার করা হয়।

ওই নবজাতক কন্যা শিশুটি সম্ভবত সারা রাত্রি ঝোপ ঝাঁড়ের মধ্যে খোলা পরিবেশে পড়ে থাকার কারণে শিশুটির প্রচন্ড শ্বাসকষ্ট ও ঠাণ্ডাজনিত সমস্যা দেখা দেওয়ার কারণে চিকিৎসার জন্য সখীপুর মা ও শিশু ক্লিনিকের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শামসুল আলমের তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা: শামসুল আলম বলেন, শিশুটির প্রচন্ড শ্বাসকষ্ট হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মির্জাপুর উপজেলার কুমুদিনী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য রুহুল আমীন বলেন, আপাতত শিশুটি এলাকার এক নিঃসন্তান দম্পতি ইব্রাহিম ও নার্গিসের হেফাজতে রয়েছে। তাঁরা শিশুটিকে লালন-পালনের আগ্রহ প্রকাশ করেছেন।

সখীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ বলেন, রাস্তার পাশ থেকে জীবিত নবজাতক ওই কন্যা শিশুটি উদ্ধারের বিষয়টি জেনেছি। শিশুটির চিকিৎসা চলছে। সম্পূর্ণ সুস্থ হলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১