রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

সখীপুরে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধ বিষয়ক আলোচনাসভা

সখীপুরে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধ বিষয়ক আলোচনাসভা

টাঙ্গাইলের সখীপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের ছোট মৌশা অরুণোদয় স্টুডেন্টস ক্লাব ও এলাকাবাসীর উদ্যোগে ছোট মৌশা স্কুল মাঠে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৪ জুলাই) বিকেলেছোট মৌশা স্কুল মাঠে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধ বিষয়ক আলোচনা সভাসমাবেশ অনুষ্ঠিত হয়।

মাদক বিরোধী সমাবেশে বক্তব্য উপস্থাপন করেন দাড়িয়াপুর ইউনিয়নের বক্তব্য উপস্থাপন করেন সখীপুর উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হাসান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিকদার মোহাম্মদ সবুর রেজা, দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলী আসিফ, ছোট মৌশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আশরাফ হোসেন মাস্টার, ইউপি সদস্য কবির হোসেন, ইউপি সদস্য নজরুল ইসলাম, দাড়িয়াপুর ইউনিয়ন যুবদলের সভাপতি কামরুল হাসান সুজন, দাড়িয়াপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ মনির, স্বপন আহমেদ, আজিজুল ইসলাম সহ গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

মাদকবিরোধী সমাবেশে বক্তারা বলেন,
মাদক আমাদের সমাজের জন্য এক ধরনের অভিশাপ। আমাদের সন্তানদের ভবিষ্যৎ মঙ্গলের জন্য মাদকের ছোবল হতে সন্তানদের রক্ষা করতে চাইলে এবং অনলাইন জুয়ার আসক্ত থেকে সন্তানদের ফিরিয়ে আনার জন্য সকলকেই সচেতন হতে হবে এবং ঐক্যবদ্ধভাবে মাদক নির্মূলে ও অনলাইন জুয়া প্রতিরোধে কাজ করতে হবে। মাদক বিক্রেতা, মাদক ক্রেতা ও মাদক গ্রহণকারী এবং অনলাইন জুয়ার সাথে সম্পৃক্ত ব্যক্তিদের প্রতিহত করার জন্য সমাজবাসী সকলকেই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। সর্বোপরি সমাজের সকল কে মাদক নির্মূলে ও অনলাইন জুয়া প্রতিরোধ করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধ বিষয়ক আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং স্থানীয় এলাকার বাসিন্দা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১