মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

সখীপুরে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

সখীপুরে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

সখীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ সখীপুর উপজেলা মাঠে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল রনী। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শামছুন্নাহার শীলা, উপজেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ এবং রাজনৈতিক নের্তৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ প্রমুখ।

বিজ্ঞানমেলায় স্কুল ভিত্তিক আলাদা আলাদা ভাবে শিক্ষার্থীদের তৈরিকৃত বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প উপকরণ শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় ও প্রযুক্তিগত উদ্ভাবনী তে আগ্রহ বৃদ্ধি করবে।

উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহজাহান মিয়া বলেন, বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন বিষয়ে মনোনিবেশ, অনুধাবন, গবেষণায় আগ্রহ বৃদ্ধি করবে এবং শিক্ষার্থীদের বৈজ্ঞানিক বিভিন্ন গবেষণামূলক কর্মকান্ডে গতিশীলতা আনয়নে কার্যকরী ভূমিকা পালন করবে।

সখীপুর আবাসিক মহিলা কলেজের শিক্ষার্থী ফাহমিদা নিশাত বলেন, মানব জীবনের প্রতিটি ক্ষেত্রেই বিজ্ঞানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিজ্ঞান ও বৈজ্ঞানিক সৃষ্টিগুলো সফল হয়েছে বলেই আমাদের মানুষের জীবনযাপন
দিন দিন সহজতর হয়েছে। বিজ্ঞানের অগ্রগতির ফলেই মানুষের জীবন যাপন উপভোগ্য হয়েছে। বিজ্ঞান মেলার মাধ্যমে আমরা শিক্ষার্থীরা বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন বিষয় সম্পর্কে সহজেই জানতে পারি এবং শিখতে পারি। আমরা আমাদের চিন্তা চেতনা পরিকল্পনাকে বাস্তবায়নে রূপ দেওয়ার জন্য
বৈজ্ঞানিক সাহায্য নিয়ে জনকল্যাণমূলক বিভিন্ন উপকারী জিনিসপত্র তৈরি করতে পারি যা আমাদের জীবন চলার পথে জীবনের বিভিন্ন পর্যায়ে কার্যকরী ও কল্যাণমূলক ভূমিকা পালন করতে সহায়ক ও কার্যকরী ভূমিকা রাখবে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১