মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

শিশু ধর্ষণচেষ্টা মামলায় কাউন্সিলর প্রার্থী জেমস কারাগারে

শিশু ধর্ষণচেষ্টা মামলায় কাউন্সিলর প্রার্থী জেমস কারাগারে

ছোট্ট শিশুর হাতে ছিল মাত্র ১০ টাকা। সেই টাকা দিয়ে দোকান থেকে কিছু কিনতে গিয়েছিল সে। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই ঘটে যায় ভয়াবহ এক ঘটনা। অভিযোগ উঠেছে, দোকানের এক কর্মচারী শিশুটিকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় আসন্ন বগুড়া সিটি কর্পোরেশন নির্বাচনের ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও ব্যবসায়ী রেজওয়ান হাসান জেমসকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় বগুড়া শহরের সুত্রাপুর এলাকা থেকে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে সোমবার আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, শহরের খান্দার মিশন হাসপাতালের সামনে জেমসের মালিকানাধীন একটি ভ্যারাইটিজ স্টোর রয়েছে। ওই দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন ময়েন উদ্দিন মোল্লা (৫৮)। অভিযোগ অনুযায়ী, রোববার দুপুর পৌনে ৩টার দিকে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশু ১০ টাকা নিয়ে দোকানে যায়। এ সময় আশপাশে কেউ না থাকার সুযোগে দোকান কর্মচারী ময়েন উদ্দিন শিশুটিকে জোর করে দোকানের ভেতরে নিয়ে শাটার বন্ধ করে ধর্ষণের চেষ্টা করেন।

স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তারা দোকানের শাটার খুলে শিশুটিকে উদ্ধার করেন। তবে এর আগেই অভিযুক্ত কর্মচারী ময়েন উদ্দিন পালিয়ে যেতে সক্ষম হন।

শিশুটির পরিবারের অভিযোগ, ঘটনার সময় দোকানের মালিক জেমস সেখানে উপস্থিত না থাকলেও তিনি তার কর্মচারীকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন। এ অভিযোগের ভিত্তিতেই শিশুটির মা সদর থানায় ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয় ময়েন উদ্দিনকে এবং দ্বিতীয় আসামি হিসেবে রাখা হয় রেজওয়ান হাসান জেমসকে।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, মামলার দ্বিতীয় আসামি রেজওয়ান হাসান জেমসকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রধান আসামিকে পালাতে সহযোগিতা করার অভিযোগ রয়েছে। আদালতে হাজির করার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি আরও জানান, মামলার প্রধান আসামি ময়েন উদ্দিন মোল্লাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে শিশু নির্যাতনের মতো স্পর্শকাতর ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত প্রধান আসামিকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১