রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

সিরাজদিখানে শিশু রামিসা, আসিয়ার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

সিরাজদিখানে শিশু রামিসা, আসিয়ার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকার পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

একইসঙ্গে এ ঘটনায় জড়িত প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত ফাঁসির দাবি জানান বক্তারা।
বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৫টায় জাতীয় পরিবেশ ও মানবাধিকার সংস্থা ঢাকা বিভাগের উদ্যোগে সিরাজদিখানে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলায় একই স্থানে মানব বন্ধন করেন বাংলাদেশ জামায়াত ইসলামি সিরাজদিখান উপজেলা শাখা ও এনসিপি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় পরিবেশ ও মানবাধিকার সংস্থা ঢাকা বিভাগের সভাপতি আনিছুর রহমান রুবেলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন, শিশু রামিসার ওপর যে নৃশংসতা চালানো হয়েছে তা মানবতাকে কলঙ্কিত করেছে।
এমন পাশবিক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

সংগঠনের ঢাকা বিভাগের সভাপতি আনিছুর রহমান রুবেল বলেন, “শিশু রামিসার হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসির রায় কার্যকর করতে হবে। যেন ভবিষ্যতে আর কোনো শিশু এমন নির্মমতার শিকার না হয়।”

পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ এবং সমাজে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১