রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

সিরাজদীখানে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন

সিরাজদীখানে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় নিজের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য শেখ সিফাতুল ইসলাম জনি। সোমবার (১৮ মে) দুপুর ২টায় সিরাজদীখান প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তিনি নানা ধরনের নির্যাতন, মামলা ও হামলার শিকার হয়েছেন। সম্প্রতি রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি দাবি করেন, স্থানীয় আওয়ামী লীগ সংশ্লিষ্ট কিছু ব্যক্তির সঙ্গে সমন্বয় করে থানা বিএনপি যুবদলেের সদস্য সচিব শাহাদত শিকদার তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী আখ্যা দিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং তাকে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন,শাহাদাত শিকদার রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় যুবদল নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা।

থানা যুবদলের সদস্য সচিব শাহাদাত শিকদার অভিযোগ অস্বীকার করে বলেন,আমি জেনেছি একজন মাদক ব্যবসায়ী আমার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে, সে একাধিক মাদক মামলার আসামি। আর আমার বিরুদ্ধে যে অভিযোগুলি দিয়েছে তা যদি একটুও সত্য হয় আমি মাথা পেতে নিব।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১