বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

সিংড়া গরু হাটে অতিরিক্ত খাজনা আদায়, ইজারাদারকে জরিমানা

সিংড়া গরু হাটে অতিরিক্ত খাজনা আদায়, ইজারাদারকে জরিমানা

নাটোরের সিংড়া পৌর শহরের বালুভরা-ফেরিঘাট গরুর হাটে সরকার নির্ধারিত খাজনার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে ইজারাদারের বিরুদ্ধে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অতিরিক্ত আদায় করা টাকা ক্রেতা-বিক্রেতাদের ফেরত দেওয়া হয়।

সোমবার (২৫ মে) বিকেলে সিংড়া গরুর হাটে এ অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।

অভিযোগ সূত্রে জানা যায়, হাটে গরু ক্রেতা ও বিক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত খাজনার চেয়ে বেশি অর্থ আদায় করা হচ্ছিল। গণমাধ্যমকর্মীদের মাধ্যমে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিকভাবে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ইজারাদার প্রতিষ্ঠান মেসার্স রিফাত ট্রেডার্সের স্বত্বাধিকারী করম আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে আদায়কৃত জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এ সময় হাটে উপস্থিত কয়েকজন ক্রেতা ও বিক্রেতার কাছ থেকে অতিরিক্ত নেওয়া খাজনার টাকা ফেরত দেওয়া হয় বলেও জানিয়েছে উপজেলা প্রশাসন।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত বলেন, সরকার নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত খাজনা আদায়ের কোনো সুযোগ নেই। হাটে অনিয়মের অভিযোগ পাওয়ার পর অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অভিযোগের সত্যতা মেলায় ইজারাদারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত আদায় করা অর্থ সংশ্লিষ্ট ক্রেতা-বিক্রেতাদের ফেরত দেওয়া হয়েছে।

আরও

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২