বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

শিক্ষার নতুন ভোরে শিবগঞ্জ: একদিনে তিন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন উদ্বোধনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

শিক্ষার উন্নয়নে শিবগঞ্জে ব্যস্ত সময় পার করছেন প্রতিমন্ত্রী

শিক্ষার উন্নয়নে শিবগঞ্জে ব্যস্ত সময় পার করছেন প্রতিমন্ত্রী

বগুড়ার শিবগঞ্জে শিক্ষা অবকাঠামো উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হয়েছে। উপজেলার আটমুল ইউনিয়নের কুড়াহার ইসলামিয়া আলিম মাদ্রাসায় নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজ উদ্বোধনের মধ্য দিয়ে গ্রামীণ শিক্ষায় আধুনিকতার বার্তা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

সোমবার (২৫ মে-২০২৬) সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশে শিক্ষাবান্ধব সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য দেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। শুধু শহর নয়, গ্রামের শিক্ষার্থীরাও যেন আধুনিক ও মানসম্মত শিক্ষা পরিবেশ পায়—সেই লক্ষ্যেই দেশের প্রতিটি উপজেলায় অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, “শিক্ষা প্রতিষ্ঠান শুধু একটি ভবন নয়, এটি আগামী প্রজন্ম গড়ার কারখানা। তাই শিক্ষার্থীদের জন্য নিরাপদ, প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে।”

গ্রামাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান আধুনিকায়নের মাধ্যমে শহর ও গ্রামের শিক্ষাব্যবস্থার বৈষম্য কমিয়ে আনার কথাও উল্লেখ করেন তিনি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা ধরে রাখতে নতুন প্রজন্মকে সুশিক্ষিত, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এদিকে শিক্ষা উন্নয়নের এই কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুরে রহবল বালিকা উচ্চ বিদ্যালয় ও হাবিবপুর স্কুল এন্ড কলেজের নতুন ভবন নির্মাণ কাজেরও উদ্বোধন করবেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। একদিনে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রমের উদ্বোধনকে শিবগঞ্জবাসী শিক্ষার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১