বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

শহীদ জিয়া শিশু হাসপাতালের নেতৃত্বে শাহে আলম

শহীদ জিয়া শিশু হাসপাতালের নেতৃত্বে শাহে আলম

বগুড়া শহরের দত্তবাড়িতে অবস্থিত শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল-এর জন্য নতুন পরিচালনা কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। শিশুস্বাস্থ্যসেবাকে আরও আধুনিক, কার্যকর ও জনমুখী করতে এই কমিটিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে বৃহস্পতিবার (২১ মে ২০২৬) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপিকে সভাপতি এবং সমাজসেবক ও সংগঠক আমিনুল হক দেওয়ান সজল-কে পরিচালক মনোনীত করা হয়েছে।

এছাড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন চিকিৎসক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং রেজাউল করিম বাদশা।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন—

মো. মোশাররফ হোসেন

এম.আর ইসলাম স্বাধীন

মো. আতিকুর রহমান রুমন

অ্যাডভোকেট মেহেদুল ইসলাম

এইচ এম মাফতুন আহমেদ খান রুবেল

বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর প্রতিনিধি

অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী

অধ্যাপক ডা. আজফারুল হাবিব রোজ

ডা. মো. ইউনুস আলী

সংশ্লিষ্টরা বলছেন, অভিজ্ঞ রাজনীতিক, চিকিৎসক, প্রশাসনিক কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এ কমিটি হাসপাতালটির সেবার মান উন্নয়ন, আধুনিক চিকিৎসা সুবিধা সম্প্রসারণ এবং শিশুস্বাস্থ্যখাতে নতুন উদ্যোগ বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে।

বগুড়াবাসীর প্রত্যাশা— নতুন নেতৃত্বের হাত ধরে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল উত্তরাঞ্চলের শিশু চিকিৎসায় আরও আস্থার প্রতীক হয়ে উঠবে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১