শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

শান্তিরক্ষা মিশনে নিহত হওয়া মহিউদ্দিনের দাফন সম্পন্ন

শান্তিরক্ষা মিশনে নিহত হওয়া মহিউদ্দিনের দাফন সম্পন্ন

ভোলার লালমোহন উপজেলার বাসিন্দা দক্ষিণ সুদানে শান্তি রক্ষা মিশনে গিয়ে নিহত হওয়া সেনা কর্মকর্তা মো. মহিউদ্দিন চপলের দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (০৬জুন) বিকেল সাড়ে ৫টার দিকে লালমোহনে তার নিজ বাড়িতে দাফন শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে বিকেল ৩টার দিকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার যোগে তার মরদেহটি লালমোহন সরকারি কলেজ মাঠে নিয়ে আসা হয়। পরে সেখান থেকে উপজেলার কালমা ইউনিয়নের ফরাজী বাজার এলাকায় অবস্থিত নিজ গ্রামে নেওয়া হয়। দাফনের আগে সেনাবাহিনীর মেজর আকিব হাসানের নেতৃত্বে তাকে মরণোত্তর সালাম প্রদর্শন করা হয়। তার নেতৃত্বেই শান্তিরক্ষা মিশন থেকে মরদেহটি লালমোহনে আনা হয়েছে। এ সময় বরিশাল-৪৬ বীর ব্যাটলিয়নের লেফট্যানেন্ট ওমর ফারুকসহ ১৩ সদস্যের টিম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মো. মহিউদ্দিন চপল সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি লালমোহনের কালমা ইউনিয়নের ফরাজী বাজার এলাকার সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেনের ছেলে। মহিউদ্দিন চপলের স্ত্রী ও দুই পুত্র সন্তান রয়েছে। দুই মাস আগে শান্তিরক্ষা মিশনে দক্ষিণ সুদান যান তিনি। সেখানে ক্যান্সার আক্রান্ত হন। পরে উগান্ডার কামপালা লেভেল-৩ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ মে রাত সাড়ে ১০টার দিকে মারা যান।

আরও

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২