রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

রক্তাক্ত অস্ত্রসহ খালাতো ভাইকে হত্যাকারী কালু আটক

রক্তাক্ত অস্ত্রসহ খালাতো ভাইকে হত্যাকারী কালু আটক

মেহেরপুর প্রতিনিধি (০৬/০৫/২০২৬) : নিজ খালাতো ভাইকে হত্যাকারী সামিরুল ইসলাম কালু কে আটক করেছে পুলিশ। আজ দুপুরে সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় নিহত গোলাম হোসেনকে হত্যার সময় ব্যবহৃত রক্তাক্ত রামদা উদ্ধার করা হয়। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবিরের নেতৃত্বে কালুকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের কুলবাড়িয়া গ্রামে একটি বাড়িতে আত্মগোপনে আছে জানতে পেরে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় কালুকে আটক করা হয়। এসময় বাড়ির পাশে থাকা একটি পাটকাঠির গাদা থেকে দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। হত্যার সময় ব্যবহৃত অস্ত্রটি কালু নিজেই সনাক্ত করেছে।

উল্লেখ্য, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার রাতে খালাতো ভাই গোলাম হোসেনকে কুপিয়ে হত্যা করে সামিরুল ইসলাম কালু। এই ঘটনায় নিহত গোলাম হোসেনের স্ত্রী আলেয়া খাতুন বাদী হয়ে মামলা দায়ের করেছে। গতকাল রাতে ২ নং আসামি বন্যা খাতুন এবং আজকে এক নম্বর আসামি সামিরুল ইসলাম কালুকে আটক করা হয়েছে।
এ বিষয়ে অধিকতর তদন্ত চলছে বলে জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অফস জামিনুল ইসলাম খান

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১