বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

রেগুলেটর নির্মাণের দাবিতে ফুলছড়িতে বিক্ষোভ সমাবেশ স্মারকলিপি প্রদান

রেগুলেটর নির্মাণের দাবিতে ফুলছড়িতে বিক্ষোভ সমাবেশ স্মারকলিপি প্রদান

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ওয়াপদা বাঁধে রতনপুর এলাকায় রেগুলেটর নির্মাণ, উদাখালি ও কাঠুর খাল সংস্কারের দাবিতে বুধবার দুপুরে স্থানীয় কলিরবাজার বটতলায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফুলছড়ি উপজেলা জলাবদ্ধতা নিরসন সংগ্রাম কমিটি এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা চত্বরে গিয়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

সংগঠনের আহবায়ক রেবতী বর্মনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি উপজেলা সম্পাদক রানু সরকার, আব্দুল্লাহ সরকার, সাদেকুর রহমান, ইউনুস আলী, উত্তম বর্মন প্রমুখ।

বক্তারা বলেন, ২০২৪ সাল হতে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডে বার বার স্মারকলিপি প্রদান করার পরও আজও রেগুলেটরটি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের অবহেলার কারণে নির্মাণ করা হয়নি। ওয়াপদা বাঁধের রেগুলেটর নির্মাণ না করার ফলে বিল ঝিল নিয়ে গঠিত উদাখালি, উড়িয়া, কঞ্চিপাড়া ইউনিয়নের একতৃতীয়াংশ জমিতে কৃষক আমন ধান চাষ করতে না পারায় জাতীয়ভাবে উৎপাদন কমে যায়।

এমনকি কৃষকদের যথাসময়ে ইরি বোরো ধান বীজতলা তৈরী করা সম্ভব হয় না। রেগুলেটর না থাকার ফলে যমুনা নদী থেকে ৭/৮ কোটি টাকা থেকে জনগণ বঞ্চিত হয়ে থাকে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১