বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

রাস্তায় কবিতা, কথায় প্রতিবাদ : ‎রামিসার জন্য কাঁদলো গাইবান্ধা

রাস্তায় কবিতা, কথায় প্রতিবাদ : ‎রামিসার জন্য কাঁদলো গাইবান্ধা

আজ চুপ থাকলে কাল তোমার মেয়েটাও রামিসা হবে-এমন দীপ্ত উচ্চারণে ধর্ষক খুনি সোহেল রানার দ্রুত বিচারের দাবি জানানো হয়েছে।

শনিবার (২৩ মে ) দুপুরের দিকে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, গাইবান্ধা জেলা শাখা উদ্যোগে

ডিবি রোডে গানাসাস মার্কেটের সামনে 'তোমার জন্য কাঁদছে বাংলাদেশ' অনুষ্ঠানের আয়োজন করে। কবিতা, কথায় প্রতিবাদ অনুষ্ঠানটি আবেগ হৃদয়স্পর্শী হয়ে ওঠে। 

‎সংগঠনের সভাপতি কবি দেবাশীষ দাশ দেবুর সভাপতিত্বে প্রথমে কথা বলেন ও কবিতা পাঠ করেন সাধারণ সম্পাদক রজতকান্তি বর্মন। সাংস্কৃতিককর্মী শিরিন আকতারের সঞ্চালনায় প্রতিবাদী অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা মিহির ঘোষ, রাজনীতিক ওয়াজিউর রহমান রাফেল, মঞ্জুর আলম মিঠু, সুজন জেলা সভাপতি জিয়াউল হক কামাল, প্রগতি লেখক সংঘের গোলাম রব্বানী মুসা, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ, ছাত্র ইউনিয়নের সভাপতি মৈত্রেয় হাসান জয়িতা, সংগীত শিল্পী মানিক লাল সরকার, যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক অভিজিৎ দাশ অভি প্রমুখ। কবিতা পাঠ ও আবৃত্তি করেন কবি অমিতাভ দাশ হিমুন, গৌতমাশীষ গুহ সরকার, পিটু রশিদ, মোহাম্মদ আমিন, মনির হোসেন সুইট, অঞ্জলী রাণী দেবী ও সোহেল রানা।

‎দেড় ঘন্টাব্যাপী প্রতিবাদ অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক-সাংস্কৃতিককর্মী, শিশুসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। অংশগ্রহকারী প্রত্যেকের মন ছিল বিষাদগ্রস্ত।

‎বক্তারা বলেন, রামিসার মতো আর একটি শিশু নারীও যেন ধর্ষণ খুনের শিকার না হন। নারী ও শিশুর নিরাপত্তার দায়-দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১