সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

রাঙামাটিতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উদযাপিত: ‘মাদককে না বলুন, সুস্থ জীবন গড়ুন’

রাঙামাটিতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উদযাপিত: ‘মাদককে না বলুন, সুস্থ জীবন গড়ুন’

২৬ জুন ২০২৬ ​‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকাল ০৯:৩০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রসাশক নিশাত শারমিন এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন রামেশ্বর দাস: সহপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জনাব তারেক অতি: পুলিশ সুপার, রাঙ্গামাটি সিভিল সার্জন ​ডা. নুয়েন খীশা রাঙামাটি প্রেসক্লাব,সভাপতি, ​আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক, ​জনাব মোঃ ইলিয়াস প্রমূখ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই ‘মাদকবিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক কেবল ব্যক্তি বা পরিবারকে ধ্বংস করে না, এটি একটি দেশের তরুণ প্রজন্ম ও ভবিষ্যৎ অর্থনীতির জন্য বড় হুমকি। তাই সমাজকে মাদকমুক্ত রাখতে প্রতিটি নাগরিককে সচেতন হওয়ার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।

​অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা ​বক্তব্য আরো বলেন, মাদকের সহজলভ্যতা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপের প্রশংসা করেন এবং মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা তৈরির ওপর জোর দেন।

​অনুষ্ঠানের শেষ অংশে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মাদকবিরোধী এই মহতী আয়োজনে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১