মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

রামপালে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় আহত ৪, থানায় মামলা

রামপালে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় আহত ৪, থানায় মামলা

বাগেরহাটের রামপাল উপজেলায় মৎস্যঘের দখলের চেষ্টা, হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। হামলায় মামা-ভাগ্নেসহ চারজন আহত হয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।মামলার বাদী কুলসুমা বেগম অভিযোগ করেন, উপজেলার রামনগর মৌজায় মৎস্যঘের জোরপূর্বক দখলের উদ্দেশ্যে আসামিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের হুমকি ও অপতৎপরতা চালিয়ে আসছিল।

মামলায় উল্লেখ করা হয়, গত ৩০ মে সকাল সাড়ে ৭টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে মৎস্যঘেরে প্রবেশ করে মাছ ধরতে শুরু করে এবং ঘেরের বেড়িবাঁধ কেটে নদীর সঙ্গে সংযোগ সৃষ্টি করে ঘের দখলের চেষ্টা চালায়। এ সময় বাধা দিতে গেলে শেখ আব্দুস সালাম ও তার ভাগ্নে শেখ ওহিদের ওপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্রের আঘাতে তারা গুরুতর আহত হন।
পরে তাদের উদ্ধার করতে গেলে শেখ কালাম ও জাহেদা বেগমের ওপরও হামলা চালানো হয়। এতে শেখ কালামের হাত ভেঙে যায় এবং জাহেদা বেগম শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হয়েছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। আহতরা সকলেই এলাকায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে পরিচিত। 
এছাড়া হামলাকারীরা নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পাশাপাশি মৎস্যঘের থেকে মাছ লুট করে এবং বেড়িবাঁধ কেটে দিয়ে কয়েক লাখ টাকার ক্ষতিসাধন করেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলায় চুরি হওয়া মালামালের মূল্য ৬ লাখ ৩৩ হাজার টাকা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ ৫ লাখ ৮০ হাজার টাকা দাবি করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে কয়েকজন স্থানীয় বাসিন্দার নাম উল্লেখ করা হয়েছে। আহতদের চিকিৎসা শেষে বাদী রামপাল থানায় মামলা দায়ের করেন। দুই মামা ও ভাগ্নে এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অবস্থার অবনতি হওয়ায় ভাগ্নে শেখ ওহিদকে উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ শয্যা হাসপাতালে প্রেরন করা হয়েছে। 
এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১