সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

রামগড়,মাটিরাঙ্গা সীমান্তে একে-৪৭ উদ্ধার

রামগড়,মাটিরাঙ্গা সীমান্তে একে-৪৭ উদ্ধার

খাগড়াছড়ির রামগড় ও মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী তৈকাথান-প্রেমতলা এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে পার্বত্য অঞ্চলের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (প্রসিত গ্রুপ)-এর সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ইউপিডিএফের এক সদস্য নিহত এবং অপর একজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করেছে সেনাবাহিনী।

বুধবার (২৪ জুন) সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে উপজেলার প্রেমতলা সংলগ্ন এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনার সময় সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে ইউপিডিএফ (প্রসিত)-এর সশস্ত্র সদস্যদের মুখোমুখি অবস্থান সৃষ্টি হলে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। কিছু সময় গোলাগুলি চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

গোলাগুলির ঘটনায় নিহত ব্যক্তি ববিন ত্রিপুরা (৩৫)। তিনি রামগড় উপজেলার মাজারা টিলা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। এছাড়া আহত হয়েছেন সুনিল ত্রিপুরা। তিনি কমল বিকাশ ত্রিপুরা ও তিরবালা ত্রিপুরার ছেলে। তার বাড়ি দাতারাম পাড়ায়।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আহত সুনিল ত্রিপুরা বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছেন। প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে তাকে মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে, গোলাগুলির পর ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে সেনাবাহিনী একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করেছে।

উদ্ধার হওয়া অস্ত্র ও অন্যান্য আলামত আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে জব্দ করা হয়েছে

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১