রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

বিনোদন

‘রাক্ষস’ সিনেমার গানেই মিলছে আলাদা পরিচিতি

‘রাক্ষস’ সিনেমার গানেই মিলছে আলাদা পরিচিতি

ঈদের সিনেমা রাক্ষস-এর ‘তুমি ছাড়া’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন তরুণ প্রজন্মের গায়িকা হুমায়রা ঈশিকা। গানটির দুটি ভার্সন থাকলেও সলো ও সফট ভার্সনে শোনা গেছে তার কণ্ঠ। সিনেমায় পুরো গানটিই ব্যবহৃত হয়েছে, যা দর্শকদের মাঝে ইতিমধ্যেই প্রশংসা কুড়াচ্ছে।

গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল এবং লিখেছেন রবিউল ইসলাম জীবন।

গানটি নিয়ে উচ্ছ্বসিত ঈশিকা বলেন, এই সফট ভার্সনটি তার কাছে বিশেষ। দর্শকদের কাছ থেকে সরাসরি প্রশংসা পাওয়াটা তাকে আরও অনুপ্রাণিত করছে। তিনি জানান, সিনেপ্লেক্সে গিয়ে অনেকেই গানটির জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

এর আগে কাজল রেখা সিনেমায় প্লেব্যাকের মাধ্যমে যাত্রা শুরু হয় তার। সেখানে ২৪টি গানের মধ্যে ৭টিতে কণ্ঠ দেন তিনি। পাশাপাশি ইমরান মাহমুদুল-এর সঙ্গে ‘পারব না তোমাকে ছাড়তে’ গানটি তার ক্যারিয়ারে বড় টার্নিং পয়েন্ট হয়ে আসে।

বগুড়ায় জন্ম নেওয়া এই গায়িকার সংগীতে পথচলা শুরু মাত্র সাড়ে তিন বছর বয়সে। ক্ষুদে গানরাজ ২০১৬-এর টপ ৭ ফাইনালিস্ট ছিলেন তিনি। এছাড়া চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৩-এ শ্রেষ্ঠ নবাগত শিল্পী এবং বাইফা অ্যাওয়ার্ডস ২০২৪ -এ ‘কাজল রেখা’ সিনেমার জন্য শ্রেষ্ঠ সংগীতশিল্পীর স্বীকৃতি পান।

পড়াশোনার পাশাপাশি নিয়মিত গান নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই শিল্পী। তার বিশ্বাস, ‘তুমি ছাড়া’ গানটি আলাদাভাবে প্রকাশ পেলে আরও বড় পরিসরে শ্রোতাপ্রিয়তা পাবে।

আরও

বাড়ছে সিডি-ভিনাইল বিক্রি, অতীতে ফিরছে শ্রোতারা?

বিনোদন

বাড়ছে সিডি-ভিনাইল বিক্রি, অতীতে ফিরছে শ্রোতারা?

শ্রোতারা যেন আবার অতীতেই ফিরে যেতে চাইছেন! বিশ্বের অন্যতম শীর্ষ মিউজিক ডেটা ট্র্যাকিং প্রতিষ্ঠান ‘লুমিনেট’-এর ২০২৬ সালের...

২০২৬-০৭-১৯ ১৮:২৫

বিশ্বকাপ ফাইনাল : আর্জেন্টিনার জয় চাইছেন তারকারাও

বিনোদন

বিশ্বকাপ ফাইনাল : আর্জেন্টিনার জয় চাইছেন তারকারাও

বহুল আকাঙ্ক্ষিত ফাইনালের মধ্য দিয়ে আজ সমাপ্তি ঘটবে ফিফা বিশ্বকাপের চলতি আসরের। আর ফাইনালে মুখোমুখি ফুটবলের পরাশক্তি আর্জ...

২০২৬-০৭-১৯ ১৮:২২

ওটিটিতে আসছে ‘রকস্টার’, দেখা যাবে ঘরে বসেই

বিনোদন

ওটিটিতে আসছে ‘রকস্টার’, দেখা যাবে ঘরে বসেই

ঈদুল আজহায় মুক্তি পেয়েছে আজমান রুশোর ‘রকস্টার’। ছবিতে প্রথমবারের মতো সংগীতশিল্পী চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। বিপুল আ...

২০২৬-০৭-১৬ ১৪:০৫