রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে মজুত করা ২১টি ককটেল ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব।

সোমবার (১৬ মার্চ) রাত পৌনে একটার দিকে রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানাধীন রেলওয়ে মাঠের উত্তর পাশের একটি লেবু বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-৫ এই তথ্য নিশ্চিত করেছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি দল চন্দ্রিমা থানা এলাকায় অভিযান চালায়। এ সময় লেবু বাগানে দুটি পরিত্যক্ত প্লাস্টিকের বস্তা দেখতে পান র‌্যাব সদস্যরা। বিস্ফোরক সন্দেহে ঘটনাস্থলে দ্রুত র‌্যাব-৫ এর বোম্ব ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়। পরে বিশেষজ্ঞরা পরীক্ষা করে বস্তা দুটিতে ককটেল সদৃশ ২১টি বস্তু শনাক্ত করেন। এছাড়া অন্য একটি বস্তা থেকে হাসুয়া, বড় ছোরা এবং চাকুসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেও এসব অস্ত্র বা বিস্ফোরকের মালিকানা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে র‌্যাবের ধারণা, আসন্ন ঈদের সময় নাশকতামূলক কর্মকাণ্ড বা কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যেই দুর্বৃত্তরা নির্জন স্থানে এসব অস্ত্র মজুত করে রেখেছিল। উদ্ধারকৃত ককটেল ও অস্ত্রগুলো বর্তমানে চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এর সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১