বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

রাজশাহীর ঐতিহ্যবাহী ঢোপকল সংরক্ষণের উদ্যোগ রাসিক প্রশাসকের

রাজশাহীর ঐতিহ্যবাহী ঢোপকল সংরক্ষণের উদ্যোগ রাসিক প্রশাসকের

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন এর উদ্যোগে রাজশাহীর ঐতিহ্যবাহী ঢোপকল সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে নগরীর ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে মহানগরীর দড়িখরবোনা রেলক্রসিং মোড়ে একটি ঢোপকল স্থাপন করা হয়েছে। এই উদ্যোগ নগরীর হারিয়ে যেতে বসা ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুনভাবে উপস্থাপনের একটি গুরুত্বপূর্ণ প্রয়াস হিসেবে দেখা হচ্ছে।

আজ বৃহস্পতিবার রাত ১১টায় ঢোপকল স্থাপনের কার্যক্রম পরিদর্শন করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় এক পথচারী দম্পতি এগিয়ে এসে ঐতিহ্য সংরক্ষণের জন্য নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে ঢোপকল স্থাপনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে রাসিক প্রশাসকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তাদের একজন লক্ষ্মীপুরের বাসিন্দা ব্যবসায়ী এনামুল হক বলেন, রাজশাহীর হারিয়ে যেতে বসা ঐতিহ্য সংরক্ষণে এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে। এই উদ্যোগ বাস্তবায়নের জন্য তিনি রাসিক প্রশাসককে ধন্যবাদ জানান।

এ সময় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, হেতেমখা বড় মসজিদ থেকে বর্ণালী সড়কের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। নাগরিক ভোগান্তি দূর করতে দ্রুত সময়ের মধ্যে সড়কের কাজ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। সড়ক উন্নয়ন কাজের প্রয়োজনে ঢোপকল স্থানান্তরের প্রয়োজন হওয়ায় ঐতিহ্য সংরক্ষণ ও ইতিহাস তুলে ধরার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, এক সময় রাজশাহী নগরবাসীর দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল এই ঢোপকল। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসা সেই ঐতিহ্যকে স্মরণীয় করে রাখতেই রাজশাহী সিটি কর্পোরেশন এই উদ্যোগ গ্রহণ করেছে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১