রাজবাড়ীতে পুলিশের অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৬ যুবক গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
|
২০২৬-০৩-২৫ ১৭:৫২
ভারপ্রাপ্ত সম্পাদক: মশিউর রহমান
প্রকাশক: তাসমিন তামান্না
ইমেইল: ppr2027@gmail.com
অফিস: ইউরোপা টাওয়ার, রামপুরা, ঢাকা-১২১৯
© ২০২৬ | মাছরাঙানিউজ২৪ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
রাজবাড়ীর বালিয়াকান্দিতে পুলিশের পৃথক অভিযানে ১৫৩ পিচ ইয়াবা ট্যাবলেট, ২৯ পুরিয়া হেরোইন, ১টি স্টিলের ফোল্ডিং চাকু, ১টি মোবাইল ফোন ও ৬ হাজার টাকা মাদক বিক্রির টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৬ জন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের কাছ থেকে এসব মাদক ও সামগ্রী উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে আলমগীর মোলা, মো. সুমন শেখ, মো. আমিরুল শেখ, মো. ইসলাম মন্ডল, মো. রিপন বিশ্বাস ও মো. আমির হোসেন শেখ রয়েছেন।
এ ঘটনায় ৩টি মাদক মামলা ও ১টি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তাররা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক ও হত্যা মামলা রয়েছে।