বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

wwwwwwwwww

প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতে ঢাবি প্রশাসনের কাছে স্মারকলিপি

প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতে ঢাবি প্রশাসনের কাছে স্মারকলিপি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ, কল্যাণ নিশ্চিতকরণ এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে ঢাকা ইউনিভার্সিটি সাপোর্ট ফর স্টুডেন্টস উইথ ডিজঅ্যাবিলিটিজ (ডিইউএসএসডি)

সংগঠনটির পক্ষ থেকে মাননীয় উপাচার্যের কাছে দেওয়া স্মারকলিপিতে বলা হয়, প্রতিবন্ধী শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, ক্যাম্পাসে প্রবেশযোগ্যতা নিশ্চিত করা এবং সচেতনতা বৃদ্ধিতে তারা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরা হয়েছে।

সুপারিশগুলোর মধ্যে রয়েছে—ক্যাম্পাসে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ প্রবেশযোগ্যতা নিশ্চিত করা, শিক্ষার্থীদের সহায়তায় জাতীয় পর্যায়ের সংস্থাগুলোর সঙ্গে কার্যকর সমন্বয় বৃদ্ধি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং একাডেমিক ভবনগুলোতে র‌্যাম্প, লিফট ও প্রবেশযোগ্য ওয়াশরুমসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন।

এ ছাড়া প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য একটি অফিসিয়াল ডাটাবেজ ও আর্কাইভ প্রতিষ্ঠার প্রস্তাবও দেওয়া হয়েছে।

সংগঠনটির নেতারা আশা প্রকাশ করেন, এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমতা, অন্তর্ভুক্তি ও প্রবেশযোগ্যতাভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে উঠবে।

স্মারকলিপি প্রদান উপলক্ষে সৌজন্য সাক্ষাতে উপাচার্যের কাছে প্রতিবন্ধী ব্যক্তিদের তৈরি বিশেষ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়, যা তাদের সৃজনশীলতা ও সক্ষমতার প্রতীক। পাশাপাশি প্রতিবন্ধিতা বিষয়ে সচেতনতা বাড়াতে একটি প্রাসঙ্গিক বইও উপহার দেওয়া হয়।

সংগঠনটির পক্ষ থেকে আশা করা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

আরও

পরীক্ষা স্থগিতের বিষয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

wwwwwwwwww

পরীক্ষা স্থগিতের বিষয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

বিভাগীয় কমিশনার, স্থানীয় প্রশাসন, আবহাওয়া অফিসের মতামতের ভিত্তিতে এইচএসসি পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল বল...

২০২৬-০৭-১৪ ১৮:০৫

চট্টগ্রাম বাদে সব বিভাগে চলবে এইচএসসি পরীক্ষা: বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত

wwwwwwwwww

চট্টগ্রাম বাদে সব বিভাগে চলবে এইচএসসি পরীক্ষা: বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত

বন্যা, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে দেশের সব জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি উঠলেও পূর্বনির্ধারিত সূচি অ...

২০২৬-০৭-১৩ ২২:২২

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মানবিকের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

wwwwwwwwww

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মানবিকের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা ও...

২০২৬-০৭-১২ ২২:৩১

নতুন শিক্ষা ব্যবস্থায় আসছে শিক্ষক গাইড: শিক্ষা প্রতিমন্ত্রী

wwwwwwwwww

নতুন শিক্ষা ব্যবস্থায় আসছে শিক্ষক গাইড: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ, সৃজনশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে...

২০২৬-০৭-১২ ২২:৩০

প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান কবে, জানালেন শিক্ষামন্ত্রী

wwwwwwwwww

প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান কবে, জানালেন শিক্ষামন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী চূড়ান্ত সুপারিশ পেয়েও যোগদান করতে পারেননি। এ...

২০২৬-০৭-১২ ২০:১৯