বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

পরকীয়ার টানাপোড়েনে পুলিশ কর্মকর্তার মৃত্যু

পরকীয়ার টানাপোড়েনে পুলিশ কর্মকর্তার মৃত্যু

বগুড়ায় ‘পরকীয়াজনিত’ পারিবারিক বিরোধের জেরে আত্মহত্যার চেষ্টা করা পুলিশ কর্মকর্তা রবিউল ইসলাম (৩৫) শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন। তিনি বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিএসবি)-তে সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।রবিবার (২৪ মে) দুপুর আড়াইটার দিকে ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ মে সকালে বগুড়া শহরের জানেসাবা হাউজিং এলাকায় এক আত্মীয়ের বাসায় যান রবিউল ইসলাম। সেখানেই গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। সে সময় বাসার পুরুষ সদস্য বাইরে ছিলেন। পরে পরিবারের অন্য সদস্যরা দরজা ভেঙে তাকে উদ্ধার করেন।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, পারিবারিক সম্পর্কের সূত্র ধরে এক নারীর সঙ্গে রবিউল ইসলামের ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। বিষয়টি নিয়ে দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে মানসিক টানাপোড়েন চলছিল। ঘটনার দিন কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি পাশের একটি কক্ষে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

গুরুতর অবস্থায় প্রথমে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়া হয়। কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন জানান, রবিউল ইসলামের পরিবারের সদস্যরা বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ বগুড়ায় আনা হবে।
সহকর্মীদের কাছে দায়িত্বশীল ও শান্ত স্বভাবের কর্মকর্তা হিসেবে পরিচিত রবিউল ইসলামের এমন পরিণতি জেলা পুলিশে শোকের ছায়া ফেলেছে। ব্যক্তিগত সম্পর্কের জটিলতা, মানসিক চাপ ও আবেগের সংঘাত কীভাবে একটি জীবনকে নিঃশেষ করে দিতে পারে—এই ঘটনাকে তারই এক মর্মান্তিক উদাহরণ হিসেবে দেখছেন অনেকে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১