শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

পার্বতীপুরের ইউএনও সাদ্দাম হোসেনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পার্বতীপুরের ইউএনও সাদ্দাম হোসেনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন-এর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ। বক্তারা বলেন, জনস্বার্থে চলমান উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে তাঁর বদলির আদেশ প্রত্যাহার করা উচিত।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টায় পার্বতীপুর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, সুধীজন ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ইউএনও মো. সাদ্দাম হোসেন পার্বতীপুরে দায়িত্ব গ্রহণের পর থেকে প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করে আসছেন। সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, ভূমি সেবা সহজীকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির তদারকি এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে তিনি প্রশংসনীয় ভূমিকা রেখেছেন।

বক্তারা আরও বলেন, একজন দক্ষ, সৎ ও জনমুখী কর্মকর্তাকে আকস্মিকভাবে বদলি করা হলে চলমান উন্নয়ন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই জনস্বার্থ ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তাঁর বদলির আদেশ অবিলম্বে প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন, পার্বতীপুরে প্রশাসনিক সেবার মানোন্নয়ন ও জনবান্ধব পরিবেশ তৈরিতে ইউএনও সাদ্দাম হোসেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর নেতৃত্বে সাধারণ মানুষ সরকারি সেবা গ্রহণে ইতিবাচক পরিবর্তন অনুভব করেছেন। এ কারণে তাঁকে পার্বতীপুরেই বহাল রাখার দাবি জানানো হয়।

প্রসঙ্গত, সম্প্রতি জারি করা এক প্রশাসনিক আদেশে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদ্দাম হোসেনকে অন্যত্র বদলি করা হয়। এ আদেশ প্রত্যাহারের দাবিতেই বৃহস্পতিবার উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধন শেষে বদলির আদেশ পুনর্বিবেচনা করে প্রত্যাহারের দাবিতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন আয়োজকরা।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১