সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

পার্বতীপুরে শিশুহত্যা: মরদেহ উদ্ধার, যুবক গ্রেপ্তার

পার্বতীপুরে শিশুহত্যা: মরদেহ উদ্ধার, যুবক গ্রেপ্তার

দিনাজপুরের পার্বতীপুরে মুনতাছির রহমান (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। পরে তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

নাজমুজ্ সাকিব খান, দিনাজপুর থেকে জানান, বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুর থেকে বিকেলের মধ্যে উপজেলার শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে মধ্য দর্গাপাড়া গ্রামের একটি মাদ্রাসার পেছনে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, শিশুটিকে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বিকেলে মাদ্রাসার পেছনের ঝোপঝাড়ের ভেতর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় তার মুখে মাটি ও কাপড়ের টুকরা ঢোকানো ছিল এবং গলায় আঘাতের চিহ্ন দেখা যায়।

শিশুটির বাবা মামুনুর রশিদ জানান, প্রতিবেশী মোস্তফা মিয়া (২০) নামের এক যুবকের সঙ্গে তার ছেলের মাঝে মধ্যে খেলাধুলা করতে দেখা যেত। ঘটনার পর স্থানীয়রা সন্দেহভাজন হিসেবে ওই যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

পার্বতীপুর মডেল থানার ওসি (তদন্ত) শহীদুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে আটক যুবক হত্যার দায় স্বীকার করেছে। রাতভর জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১