শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

পার্বতীপুরে নিরাপদ খাদ্য আইনে অভিযান, চার প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

পার্বতীপুরে নিরাপদ খাদ্য আইনে অভিযান, চার প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

দিনাজপুরের পার্বতীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ এবং লেবেলবিহীন খাদ্যপণ্য বিক্রির অভিযোগে চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে তিনটি হোটেল-রেস্টুরেন্ট ও একটি বেকারিকে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পরিচালিত এ অভিযানে পার্বতীপুর শহরের শহীদ মিনার সড়কের শাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, বীর মুক্তিযোদ্ধা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, পার্বতীপুর-ফুলবাড়ী বাইপাস সড়কের মামা-ভাগিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট-কে এক লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা এবং তাজ বেকারিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। আদায় করা হয় জরিমানার সম্পূর্ণ অর্থ।

দিনাজপুর বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট মো. সোহাগ আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী সামারি ট্রায়াল ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান চলাকালে বিভিন্ন প্রতিষ্ঠানের ফ্রিজে পচা মিষ্টি ও দই সংরক্ষণের পাশাপাশি উৎপাদন ও মেয়াদ উল্লেখবিহীন এবং লেবেলবিহীন বিভিন্ন খাদ্যপণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। এছাড়া খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের পরিবেশও ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর। এসব অনিয়মের কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে জরিমানার আদেশ দেওয়া হয়।

অভিযানে দিনাজপুর জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা, পার্বতীপুর রেলওয়ে থানার ওসি মাহমুদ নবী, ডিবি পুলিশের সদস্য, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবু নাসের এবং পার্বতীপুর মডেল থানা ও রেলওয়ে থানার পুলিশ সদস্যরা অংশ নেন।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট মো. সোহাগ আলী জানান, জনস্বাস্থ্যের ঝুঁকি কমাতে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে। তিনি খাদ্য ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদন ও বিক্রির আহ্বান জানান।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১