মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

পাম্পে তেল না পেয়ে সরাসরি মন্ত্রীকে কৃষকের ফোন

পাম্পে তেল না পেয়ে সরাসরি মন্ত্রীকে কৃষকের ফোন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে গোটা বিশ্বে জ্বালানি তেল নিয়ে দেখা দিয়েছে অস্থিরতা। চলমান এ পরিস্থিতির মধ্যে পাবনার ঈশ্বরদীতে কৃষিযন্ত্র চালানোর জন্য ডিজেল সংকটে ভোগান্তিতে পড়েছেন কৃষকরা।

ফিলিং স্টেশনগুলোতে ক্যানে (ঢোপ) তেল দেওয়ার ওপর নিষেধাজ্ঞা থাকায় তারা প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে পারছেন না। এতে চরম দুর্ভোগে পড়েছেন উপজেলার শত শত কৃষক।

জানা গেছে, জ্বালানি তেল সমস্যার সমাধান চেয়ে গত রোববার (২৯ মার্চ) বিকেলে প্রায় ৪০ জন কৃষক ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে যান। সেখানে কোনো কার্যকর সমাধান না পেয়ে জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক মো. ময়েজ উদ্দিন কৃষি কর্মকর্তার কার্যালয় থেকে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিকে ফোন করেন।

মন্ত্রী তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

কৃষক ময়েজ উদ্দিন জানান, উপজেলা কৃষি কর্মকর্তা কয়েক দিন ধরে কৃষকদের জন্য স্লিপ (চিরকুট) দিচ্ছেন, কিন্তু সেই স্লিপ দেখিয়েও ফিলিং স্টেশনগুলো থেকে ডিজেল পাওয়া যাচ্ছে না।

ফলে অনেক কৃষককে খালি হাতে ফিরে যেতে হচ্ছে। পুরো দেশ কৃষির ওপর নির্ভরশীল, কিন্তু কৃষকদের কোনো তালিকা বা পরিচয়পত্র নেই। এ কারণে আমরা বারবার হয়রানির শিকার হচ্ছি। এখন তেলের ক্ষেত্রেও একই অবস্থা।

আমরা দ্রুত এই সমস্যার সমাধান চাই।

উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মমিন জানান, কৃষিমন্ত্রীর সঙ্গে কথা বলানোর পর সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে পাম্পে তেল সরবরাহের জন্য নতুন প্যাড ছাপানোর কাজ দেওয়া হয়েছে এবং ফিলিং স্টেশনগুলোর সঙ্গে আলোচনা করা হয়েছে। শিগগিরই সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১