বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

খেলাধুলা

পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

পঞ্চম দিন সকালে একে একে ফিরে যান অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন দাস। তখনো একপ্রান্ত আগলে রাখছিলেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত। কিন্তু ৬৮তম ওভারের প্রথম বলে নোমান আলীর ডেলিভারিতে রিভার্স সুইপ করতে গিয়ে পুরোপুরি পরাস্ত হন তিনি। বল প্যাডে আঘাত করলে এলবিডব্লিউর আবেদনে আম্পায়ার সাড়া দেন। রিভিউ নিয়েও সিদ্ধান্ত বদলায়নি। ১৫০ বলে ৮৭ রান করে আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন বাংলাদেশ অধিনায়ক।

শান্তর বিদায়ের পরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। মিরপুর টেস্ট বাঁচাতে বড় লিডের লক্ষ্য থাকলেও দ্রুতই ধস নামে ব্যাটিংয়ে।

নবম ব্যাটার তাসকিন আহমেদের বিদায়ের পর ৯ উইকেটে ২৪০ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিক বাংলাদেশ। দুই ইনিংস মিলিয়ে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৬৮ রান।

এর ফলে জয়ের জন্য এখনো প্রায় দুই সেশন ব্যাটিংয়ের সুযোগ পাবে পাকিস্তান, যদি আবহাওয়া অনুকূলে থাকে।

চতুর্থ দিনের খেলা শেষে পাকিস্তানের ব্যাটার সালমান আগা বলেছিলেন, বাংলাদেশ যদি দুই সেশন ব্যাটিং করে প্রায় ২৫০ রানের লক্ষ্য দেয়, তবে তারা জয়ের জন্যই খেলবে। শেষ পর্যন্ত বাংলাদেশের দেওয়া লক্ষ্য সেই প্রত্যাশার কাছাকাছিই দাঁড়িয়েছে।

 

 

 

 

 

 

আরও

দুই চ্যাম্পিয়নের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সৌহার্দ্যের গল্প

খেলাধুলা

দুই চ্যাম্পিয়নের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সৌহার্দ্যের গল্প

বিশ্বকাপ শুরুর আগে শিরোপার রেসে ছিল অনেকেই। তালিকাটা ছোট হতে হতে অবশেষে দুইয়ে এসে ঠেকেছে। ৪৮ দল নিয়ে ইতিহাসের সবচেয়ে বড়...

২০২৬-০৭-১৯ ১৮:২৮

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

খেলাধুলা

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসরের পর্দা নামার অপেক্ষা। ৪৮ দলের টুর্নামেন্টে শিরোপার দৌড়ে টিকে আছে দুটি দল। নিউইয়র্...

২০২৬-০৭-১৯ ১৮:২১

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

খেলাধুলা

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভে...

২০২৬-০৭-১৭ ১১:৫৩

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

২০২৬-০৭-১৭ ০৯:৩৩

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

খেলাধুলা

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্...

২০২৬-০৭-১৭ ০৮:৫৭