বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

পাহাড়-টিলা কাটার প্রতিবাদে মানববন্ধন করায় যুবককে ছুরিকাঘাত

পাহাড়-টিলা কাটার প্রতিবাদে মানববন্ধন করায় যুবককে ছুরিকাঘাত

চট্টগ্রামে মাটিখেকো চক্রের বিরুদ্ধে মানববন্ধন করে প্রতিবাদ করায় এক যুবককে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। রোববার লোহাগাড়া উপজেলার চুনতী ইউনিয়নের ডেপুটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম সাইদুর রহমান। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অবৈধভাবে টিলা কেটে মাটি বিক্রির প্রতিবাদ করায় সাইদুরকে ছুরিকাঘাত করা হয়েছে বলে তার স্বজনরা অভিযোগ করেছেন। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সোমবার লোহাগাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে সোমবার পর্যন্ত কোনো আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মামলার আসামিরা হচ্ছে- চুনতী সিকদারপাড়া এলাকার আবদুর শুকুরের ছেলে মো. রায়হান, একই এলাকার আবদুল কাদেরের ছেলে মিনহাজুল আবরার রিয়াজ, আরিফুল ইসলামের ছেলে মো. জাওয়াদ এবং একই ইউনিয়নের কাজীপাড়া এলাকার আবদুর রহিমের ছেলে সাইফুল ইসলাম।

স্বজনরা জানান, একটি মাটি খেকো চক্র দীর্ঘদিন ধরে চুনতী ইউনিয়নের বাগানপাড়া এলাকায় টিলা কেটে উজাড় করছিল। মাটি কাটার প্রতিবাদে শনিবার সাইদুরসহ এলাকার কিছু লোকজন মানববন্ধন করে প্রতিবাদ জানায়। এতে মাটি খেকো সিন্ডিকেট ক্ষুব্ধ হয়ে সাইদুর রহমানকে ছুরিকাঘাত করে তার মাথা ও পায়ে গুরুতর জখম করে। তাকে উদ্ধার করে প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। আঘাত গুরুতর হওয়ায় পরে চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

লোহাগাড়া থানার ওসি আবদুল জলিল মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে বলেন, আসামি গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১