বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

অজ্ঞাত নারীর মৃত্যু ঘিরে প্রশ্ন, তদন্তে পুলিশ

অজ্ঞাত নারীর মৃত্যু ঘিরে প্রশ্ন, তদন্তে পুলিশ

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে বগুড়া-নাটোর মহাসড়কের কাথম বেড়াগাড়ী এলাকায় পড়ে থাকা ওই মরদেহটি ঘিরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা মাহাবুব রশিদ জানান, সকালে ঘুম থেকে উঠে সড়কের পাশে ছিন্নভিন্ন অবস্থায় মরদেহটি দেখতে পান তিনি। তার ভাষ্য অনুযায়ী, ওই সড়ক দিয়ে নিয়মিত এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নারী চলাচল করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি ওই নারীই হতে পারেন।

স্থানীয়দের ধারণা, রাতের কোনো একসময় দ্রুতগতির কোনো যানবাহনের ধাক্কায় তার মৃত্যু ঘটে। পরবর্তীতে দীর্ঘ সময় মরদেহটি সড়কে পড়ে থাকায় একাধিক যানবাহনের চাপায় দেহটি মারাত্মকভাবে বিকৃত হয়ে যায়, ফলে পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

এ বিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) গনেশ চন্দ্র রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। দেহটি এতটাই বিকৃত ছিল যে মুখমণ্ডল দেখে পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে—তা নিশ্চিত হতে তদন্ত চলছে। একইসঙ্গে নিহত নারীর পরিচয় শনাক্তে স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় নেমে এসেছে এক ধরনের অজানা শঙ্কা। পরিচয়হীন এই মৃত্যুর রহস্য উদঘাটনে এখন তাকিয়ে আছে পুরো এলাকা।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১