শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

নোয়াখালীতে জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও গণপদত্যাগ

নোয়াখালীতে জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও গণপদত্যাগ

নোয়াখালী জেলা ছাত্রদলের নবঘোষিত ‘একতরফা’ কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিল ও গণপদত্যাগের ঘোষণা দিয়েছেন পদবঞ্চিত ও বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

সোমবার (৪ মে) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

​সংবাদ সম্মেলনের আগে বিক্ষুব্ধ নেতাকর্মীরা জেলা জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় প্রতিবাদকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং নবঘোষিত কমিটির বিরুদ্ধে স্লোগান দেন।

​সংবাদ সম্মেলনে সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাহেদ চৌধুরী বাবুর নেতৃত্বে কমিটির একঝাঁক নেতা পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. ওয়াসিম, তারেক নুর, ইয়াসিন আরাফাত শুভ, সাংগঠনিক সম্পাদক মো. আকবর হোসেন এবং কৃষি ও গবেষণা বিষয়ক সম্পাদক আফরাতুল কাউসার। এছাড়া সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন রকি ও হাবিবুর রহমান হাবিব এই দাবির সাথে একাত্মতা পোষণ করেছেন।

​বক্তারা অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে একতরফাভাবে এই আংশিক কমিটি গঠন করা হয়েছে। এর ফলে সংগঠনের ভেতরে চরম বিভাজন তৈরি হয়েছে। অবিলম্বে এই কমিটি বাতিল করে রাজপথের সক্রিয় কর্মীদের মূল্যায়নের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা। অন্যথায় আগামীতে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা।

​সংবাদ সম্মেলনে পৌরসভা ও উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১