সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

নীলফামারীতে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে ইউপি চেয়ারম্যানদের মতবিনিময়

নীলফামারীতে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে ইউপি চেয়ারম্যানদের মতবিনিময়

নীলফামারী জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী করতে সদর উপজেলার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিজানুর রহমান চৌধুরী। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা ও জনসেবামূলক কার্যক্রম পরিচালনায় বিদ্যমান প্রতিবন্ধকতার বিষয়গুলো তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন জেলা পরিষদের প্রশাসক।
এছাড়া জেলা পরিষদের সেবামূলক ও উন্নয়ন কার্যক্রম কীভাবে আরও কার্যকরভাবে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে চেয়ারম্যানদের কাছ থেকে বিভিন্ন মতামত ও পরামর্শ গ্রহণ করেন তিনি।
 

জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিজানুর রহমান চৌধুরী বলেন, “জেলা পরিষদের কার্যক্রমকে আরও বেগবান ও জনকল্যাণমুখী করার লক্ষ্যেই এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। ইউনিয়ন পরিষদের সঙ্গে জেলা পরিষদের সমন্বয় ও যোগাযোগ অব্যাহত থাকলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনগণ এর সুফল পাবে।”
 

এসময় টুপামারী ইউপি চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকির, লক্ষীচাপ ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান, রামনগর ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম, পঞ্চপুকুর ইউপি চেয়ারম্যান ওয়াহেদুল ইসলাম সরকার, পলাশবাড়ি ইউপি চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার, সোনারায় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম শাহ্, চড়াইখোলা ইউপি চেয়ারম্যান মাসুম রেজা, চওড়া বড়গাছা ইউপি চেয়ারম্যান আবুল খায়ের বিটু সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১