বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা সহ ভারতীয় নাগরিক আটক

নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা সহ ভারতীয় নাগরিক আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে র‍্যাব-১১।

রোববার (২৫ মে ) রাত সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাংরোড এলাকায় অভিযান পরিচালনা করে ৭৬০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি,আব্দুল্লাহ হিল বাকি (২৩)। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের সেপাহিজালা থানার বৈশকালা এলাকার বাসিন্দা। তার পিতার নাম আবদুল কাশেম এবং মাতার নাম সাবিনা আক্তার।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তার কাছ থেকে ৭৬০ পিস ইয়াবা উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তিনি নিয়মিত ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে কুমিল্লার বুড়িচং থানার শংকুচাইল এলাকায় অবস্থান করতেন এবং সেখান থেকে মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করতেন।

র‍্যাব আরও জানায়, দীর্ঘদিন ধরে তিনি সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব কৌশলে মাদক সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১