রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

না ফেরার দেশে চলে গেলেন উথলী গ্রামের বর্ষীয়ান রাজনীতিবিদ আবুল হাসান খাঁন রাঙা মিয়া

না ফেরার দেশে চলে গেলেন উথলী গ্রামের বর্ষীয়ান রাজনীতিবিদ আবুল হাসান খাঁন রাঙা মিয়া

না ফেরার দেশে চলে গেলেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের পরিচিত মুখ বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজ সেবক চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামের আবুল হাসান খাঁন রাঙা মিয়া। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।আবুল হাসান খাঁন রাঙা মিয়া উথলী গ্রামের মৃত এরশাদ আলী বিশ্বাসের ছেলে ছিলেন।

রাঙা মিয়ার জামাতা নিউইয়র্ক প্রবাসী মো. মুক্তার হোসেন জানান, গত ২৬ এপ্রিল বাংলাদেশ সময় রাত ১২ টার দিকে রাঙা মিয়া ব্রেইন স্ট্রোক করে গুরুতর অসুস্থ হন। দ্রুত তাকে নিউইয়র্ক শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে লাইফ সাপোর্টে রাখেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ১ টার দিকে তিনি মারা যান। এরপর হাসপাতাল থেকে মরদেহটি পরিবারের সদস্যরা গ্রহণ করে জামাইকা মুসলিম সেন্টারের হিমঘরে রেখেছেন। তিনি আরও জানান, মরদেহটি শনিবার দুপুর ২ টার সময় (নিউইয়র্ক সময়) নিউইয়র্ক থেকে বিমানযোগে বাংলাদেশের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে।

রাঙা মিয়ার শ্যালক মো. মজিবর রহমান জানান, তার দুলাভাই রাঙা মিয়া সস্ত্রীক ১০ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে তার মেয়ে জামাইয়ের সাথে বসবাস করতেন। আগামী জুন মাসের ১০ তারিখে তার দেশে আসার কথা ছিলো। সে মোতাবেক তিনি স্ট্রোক করার কিছুক্ষণ আগে বিমানের টিকিটও কেটেছিলেন। তিনি দেশে আসার পর পরবর্তীতে আর আমেরিকাতে যাবেন না বলে পরিবারের সদস্যদেরকে জানিয়েছিলেন। বাকী জীবন তিনি উথলী গ্রামে নিজ বাড়িতেই কাটাতে চেয়েছিলেন।

রাঙা মিয়ার ভাতিজা আব্দুল মান্নান পিল্টু জানান, তার চাচা রাঙা মিয়া প্রথম জীবনে ইউনাইটেড পিপলস পার্টিতে (ইউপিপি) যোগ দেন। দীর্ঘ দিন তিনি ওই পার্টির সাথেই যুক্ত ছিলেন। পরে তিনি মওলানা ভাসানী ন্যাপে (ন্যাশনাল আওয়ামী পার্টি) যোগ দেন। তিনি মওলানা ভাসানীর নেতৃত্বে ফারাক্ক বাঁধ দেওয়ার প্রতিবাদে লংমার্চে অংশগ্রহণ করেন। পরবর্তীতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরের হাত ধরে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন। উথলী গ্রামের একাধিক ব্যক্তি জানিয়েছেন, আবুল হাসান খাঁন রাঙা মিয়া আশির দশকে একজন বর্ষীয়ান রাজনীতিবিদ হিসেবে তিনি এলাকায় নেতৃত্ব দিয়েছেন। চুয়াডাঙ্গাসহ আসপাশের জেলাগুলোতে বিশিষ্ট সমাজ সেবক হিসেবে তার ব্যাপক পরিচিতি ও সুনাম ছিলো। আবুল হাসান খাঁন রাঙা মিয়া চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি, উথলী মানবসেবা সংগঠনের প্রধান উপদেষ্টাসহ রাজনৈতিক, বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া এলাকার অসহায়, দরিদ্র ও নির্যাতিত মানুষের পাশে থেকে তাদের সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করেছেন।

তিনি যেকোনো জটিল বিষয়ের সহজ সমাধান ও বিচারকার্য পরিচালনায় বেশ পারদর্শী ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী তার আত্মার মাগফেরাত কামনায় ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১